সর্বশেষ

জাতীয়তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস, চারা রোপণ ও মোনাজাতে অংশগ্রহণ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. শফিকুর রহমান ও নাহিদ
কিছুদিনের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তনের ঘোষণা নৌ পরিবহণ মন্ত্রীর
শহীদ মিনারে মানুষের ঢল, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
সারাদেশঅপব্যয়রোধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ বিশেষ গুরুত্ব পাবে : কুমিল্লায় গণপূর্তমন্ত্রী
মোংলায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের গণসংবর্ধনা
দৌলতপুর খুনের মামলা না তোলায় সাক্ষীর ওপর হামলার অভিযোগ, আহত ১
জামালপুরে দুই মুখ ও চার চোখওয়ালা ছাগলের বাচ্চা, এলাকায় চাঞ্চল্য
কলাপাড়ায় নুরুল হক নুরের প্রতিমন্ত্রীত্ব উদযাপন, আনন্দ ও মৌন র‍্যালি
সারাদেশে গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলা ভাষাকে ধারন করলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না: মন্ত্রী
দিনাজপুরে ডা. জাহিদ হোসেনের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়
দৌলতপুরে মাদক, অস্ত্র ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
সুন্দরবনে অভিযান: অস্ত্রসহ ডাকাত বাহিনীর সহযোগী আটক
পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত সংঘর্ষে আহত অন্তত ১০
রংপুরে নকল ঘি কারখানায় অভিযান, ভেজাল পণ্য জব্দ
সাতক্ষীরায় নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক
শেরপুরে চুরির সন্দেহে যুবককে ঝুলিয়ে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল
জুয়া ছাড়তে ‘দুধ দিয়ে গোসল’, কোটালীপাড়ায় যুবকের ব্যতিক্রমী ঘোষণা
ভেদরগঞ্জে ৪শ' দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
বেতাগী পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব নাজমুল হুদা শামিম
জামালপুর-শেরপুর ব্রিজে বাবা-ছেলের মৃত্যু: পুলিশের গাফিলতির অভিযোগ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, ট্রাকচালক পলাতক
বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এবারও হয়নি মাতৃভাষা দিবসের মিলনমেলা
জনগণের আশা সামনে রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে : সিরাজগঞ্জে এমপি
পঞ্চগড়ে ঐক্যবদ্ধ গণতন্ত্রকে নস্যাৎ করা যাবে না : পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লায় রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু
নারায়ণগঞ্জে প্রকাশ্য ডাকাতি: এমপি'র নির্দেশে দুইজন আটক
পটুয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ
গাইবান্ধায় ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে
মৌলভীবাজারে রাতের সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কুমারখালীতে দুই শতাধিক দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬শ' পরিবারের মধ্যে রোজার খাদ্যসামগ্রী বিতরণ
শ্যামপুরে একুশের প্রভাতে আ. লীগের দলীয় পতাকা উত্তোলন
গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধা নিহত, মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ
সাতক্ষীরায় বসন্তে খুশির বার্তা: আমের বাম্পার ফলনের আশা
আন্তর্জাতিকজাতিসংঘের পাল্টা ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ কি নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত
খেলাএশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ
রাজনীতি

তারেক রহমানের গণসংবর্ধনাস্থলে নেতা–কর্মীদের ঢল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৩:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট এলাকা) গণসংবর্ধনাস্থলে সকাল থেকেই বিপুলসংখ্যক নেতা–কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আজ বৃহস্পতিবার ভোরের পর থেকেই রাজধানী ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হেঁটে হেঁটে গণসংবর্ধনাস্থলে আসতে থাকেন বিএনপির নেতা–কর্মী ও সমর্থকেরা। সকাল আটটার দিকে পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে। এ সময় ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’সহ নানা স্লোগান দিতে দেখা যায় তাঁদের।

গণসংবর্ধনা উপলক্ষে কুড়িল মোড় থেকে শুরু করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে রাস্তার দুই পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টার টাঙানো হয়েছে। কুড়িলসংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠের তৈরি ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। সেখানে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জন্য আসন রাখা হয়েছে।

গণসংবর্ধনাস্থলে নেতা–কর্মীদের জন্য মূল মঞ্চের কার্যক্রম সরাসরি দেখার সুবিধার্থে একাধিক ইলেকট্রনিক স্ক্রিন বসানো হয়েছে। পাশাপাশি রাস্তার ল্যাম্পপোস্টে স্থাপন করা হয়েছে শতাধিক মাইক।

নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকাজুড়ে পুলিশ, র‍্যাব, বিজিবি ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। মঞ্চের দুই পাশে নিরাপত্তা বাহিনীর অস্থায়ী তাঁবু স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

কুমিল্লা মহানগর বিএনপির নেতা শোয়াইব আহমেদ সোহেল বলেন, “দীর্ঘদিন পর আমাদের নেতা দেশে ফিরছেন। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মুক্তির প্রত্যাশা করছি।”

দলীয় সূত্র জানায়, আজ বেলা ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমানটির অবতরণের কথা রয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি তিনি গণসংবর্ধনাস্থলে যাবেন। সেখানে সংবর্ধনা শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।

উল্লেখ্য, ২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবার যুক্তরাজ্যে যান তিনি। এরপর দীর্ঘ সময় সেখানেই অবস্থান করেন।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন