সর্বশেষ

জাতীয়অযৌক্তিক মুনাফা নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু, জাতীয় স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা
সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, বিকেলে নতুন মন্ত্রিসভার বৈঠক
জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট
দেশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে
রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজে ছুটি, খুলবে ২৯ মার্চ
সোনার দামে আবারও ভরিতে কমলো ৩,২৬৬ টাকা
সারাদেশপ্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
কলাপাড়ায় গরু চুরি করে জবাই: একাধিকজনকে মামলা; গ্রেফতার ১
ধামরাইয়ে চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তমিজ উদ্দিন
গাইবান্ধায় স্বামী হত্যার বিচার চাইলে থানায় হয়রানি, ওসির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য
ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে অপহরণ আরাকান আর্মির
খুলনায় রমজান উপলক্ষে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু
পাবনার আটঘরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫
নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ ব্যানার টানিয়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড
গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনা গাড়ি সংঘর্ষে ৩ নিহত, ১০ আহত
আ. লীগ কার্যালয়ে পতাকা ও হাসিনার ছবি, অভিযুক্তদের শনাক্তে পুলিশ
চুয়াডাঙ্গায় রমজানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির উদ্যোগ
প্রথমবারের মতো পার্বত্য মন্ত্রণালয়ে দু'জন মন্ত্রী
টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ
শিবগঞ্জে ৪শ' পিস ইয়াবা ও ২ লাখের বেশি টাকা উদ্ধার, গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে প্রণোদনা বিতরণ
প্রতিমন্ত্রী আব্দুল বারীকে ঘিরে জয়পুরহাট-২ আসনে আনন্দের জোয়ার
জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু, ট্রাকে ট্রাকে উপচেপড়া ভিড়
আন্তর্জাতিকজেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া
ইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
সারাদেশ

বড়দিনসহ তিন দিনের ছুটিতে কুয়াকাটায় ৩ লক্ষাধিক পর্যটক প্রত্যাশা, নতুন সাজ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বড়দিনসহ সরকারি তিন দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায় প্রায় ৩ লক্ষাধিক পর্যটকের আগমন ঘটতে পারে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

প্রতিবছর বিভিন্ন উৎসব-পার্বণ ও সরকারি ছুটিতে কুয়াকাটায় দেশি-বিদেশি পর্যটকদের ঢল নামে। তারই ধারাবাহিকতায় এবারও বড়দিন ও টানা ছুটিতে পর্যটকদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। এ উপলক্ষে হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ধুয়ে-মুছে নতুন সাজে সাজানো হয়েছে।

হোটেল-মোটেল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে অধিকাংশ হোটেল ও রিসোর্টের কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। বিকাল থেকে পর্যটক আগমন আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সৈকতে ছাতা ও বেঞ্চি ব্যবসায়ী মো. ছগির জানান, তিন দিনের ছুটিতে কুয়াকাটায় উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক আসতে শুরু করেছে এবং এ সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা করছেন।
ঝিনুক বিক্রেতা মো. ইয়াসিন বলেন, যেভাবে পর্যটক আসছেন, তাতে এই তিন দিনের ছুটিতে ৩ লক্ষাধিক পর্যটকের আগমন হতে পারে বলে তার ধারণা।

ঢাকা থেকে আসা পর্যটক রুবিনা দম্পতি জানান, তারা প্রথমবার কুয়াকাটায় এসেছেন এবং পরিবেশ ভালো লেগেছে। তবে পর্যটন স্পটগুলোর সঙ্গে সংযোগ সড়কগুলো আরও উন্নত করা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, বড়দিনসহ সরকারি এই ছুটিতে কুয়াকাটার প্রায় সব হোটেলেই বুকিং রয়েছে। এতে পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীর ভালো ব্যবসা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত জানান, থানা পুলিশ ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারা সার্বক্ষণিক সেবায় নিয়োজিত আছেন।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসিন সাদেক বলেন, তিন দিনের ছুটিতে কুয়াকাটায় লক্ষাধিক পর্যটকের আগমন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে কুয়াকাটা পৌরসভা ও কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি ও তদারকি জোরদার করা হয়েছে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন