সর্বশেষ

জাতীয়রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পেট্রোল : বিপিসি
‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে : মির্জা ফখরুল
এই মুহূর্তে দ্রব্যমূল্যে বৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
ফরিদপুরে হত্যা মামলায় উত্তরা থেকে তিন গ্রেফতার
সারাদেশসিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি
শ্রীপুরে কারারক্ষীর বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী পরিবার
রাজশাহী বিভাগের জেলাগুলোতেও পর্যায়ক্রমে শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল
সিলেটে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত
মুন্সীগঞ্জে ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মোংলায় বিএনপি নেতার চাঁদাবাজীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
দলের নয়, জনগণের এমপি হিসেবে কাজ করবো: নূরুল ইসলাম বুলবুল
সিরাজগঞ্জে জামায়াত নেতার কারখানা সিলগালা, জরিমানা ৩ লাখ টাকা
মায়ের কবরেই শায়িত বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ সাখাওয়াত আলী খান
আন্তর্জাতিকনেতানিয়াহুর নিহতের খবর : ইসরায়েলি গণমাধ্যমে দাবি 'গুজব'
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খেলাইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
আইন-আদালত

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৪:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগ সরকারের সময়ে র‍্যাবের টিএফআই সেলে ১৪ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার কথা রয়েছে আজ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেবেন। একইসঙ্গে আসামিপক্ষের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনেরও নিষ্পত্তি হবে।

মামলার ১৭ আসামির মধ্যে গ্রেফতার রয়েছেন ১০ জন সেনা কর্মকর্তা। তারা হলেন-ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম ও কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); লে. কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন এবং মো. সারওয়ার বিন কাশেম।

অন্যদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সাত আসামি এখনও পলাতক রয়েছেন।

এর আগে, আওয়ামী লীগ সরকারের সময়ে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পৃথক দুই মামলায় শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

গ্রেফতারি পরোয়ানা জারির পর ১১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, ওই দুই মামলার আসামিদের মধ্যে ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর অ্যাডজুটান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, মোট ৩০ আসামির মধ্যে ২৫ জন সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা- যাদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআরে এবং ১৫ জন কর্মরত।

পরবর্তীতে, ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়।

২৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন