সর্বশেষ

জাতীয়সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি
যেকোনো সময় নিরাপদ চলাচল নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: তারেক রহমান
নারীর ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করবে জামায়াত : রুহুল কবির
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসি নীতি পরিবর্তন না করলে ঘেরাও হুঁশিয়ারি এনসিপি’র
ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, দায়িত্ব পেলেন সুরাইয়া
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
আজ সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাদেশজামায়াত কখনো ১ নম্বর দল হতে পারে না : সিরাজগঞ্জে ইকবাল হাসান
কুমিল্লায় পাল্টাপাল্টি অভিযোগ, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা
পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে পিটিয়ে আহত
মোংলায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভৈরবে নারী মিছিলে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যাপক শোভাযাত্রা ও মিছিল
লালমনিরহাট-৩ আসনে আবু তাহেরের নির্বাচনী ইশতেহার ঘোষণা
সাতক্ষীরায় নির্বাচনের জন্য ১৮ লাখের বেশি ব্যালট পৌঁছেছে
আনসার ভিডিপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : কমান্ডার কামরুন্নাহার
ভৈরবে ১১ দল সমর্থিত রিক্সা প্রতিকের প্রার্থীর নারী কর্মীদের উপর যুবদলের হামলা
২৪ বছর পর ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণ প্রস্তুত : দুলু
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী শোকজ
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, বাড়ানো হচ্ছে নজরদারি
নির্বাচনী নিরাপত্তায় রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া
মানিকগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৬
নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ৩ বন্ধুর মৃত্যু
শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
সারাদেশ

মোতালেব শিকদার গুলিবিদ্ধ: সাতক্ষীরায় বিজিবি'র কঠোর নজরদারি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা বিভাগীয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মো. মোতালেব শিকদারকে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় সাতক্ষীরা সীমান্ত সিলসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার একটি আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব শিকদার (৪২) দুর্বৃত্তদের গুলিতে আহত হন। এ ঘটনার পরপরই জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের সীমান্ত অতিক্রম রোধে বিশেষ পদক্ষেপ নেয় বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাতক্ষীরা সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত টহল ও তল্লাশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর রিজিয়নের অধীন সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্তে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে।

যশোর রিজিয়নের আওতাধীন সাতটি বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মোট ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের বাইরে অতিরিক্ত ৮৭টি বিশেষ টহল পরিচালনার মাধ্যমে অপরাধীদের সীমান্ত অতিক্রম ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান আরও বলেন, সীমান্ত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন