সর্বশেষ

সারাদেশ

খুলনায় এনসিপি নেতাকে গুলি: কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবি'র সর্বোচ্চ সতর্কতা

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অপরাধীরা যাতে সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি ৪৭ ব্যাটালিয়ন।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক এবং খুলনা বিভাগীয় শ্রমিক উইংয়ের আহ্বায়ক মোতালেব সিকদার।

ঘটনার পরপরই কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন মেহেরপুর জেলার গাংনী এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে সন্দেহভাজন কেউ যাতে দেশত্যাগ করতে না পারে, সে জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় ৮টি বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত এলাকায় টহল কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে। সীমান্ত দিয়ে যাতায়াতকারী সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির মাধ্যমে দুষ্কৃতকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানানো হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, 'এই নৃশংস ঘটনায় জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য যশোর বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের নির্দেশনায় সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'

২৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন