সর্বশেষ

জাতীয়প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি'র নতুন মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা
ডা. শফিক ও নাহিদের বাসায় আজ সন্ধ্যায় যাচ্ছেন তারেক রহমান
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন
মঙ্গলবার শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা
জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যব
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ট্রাইব্যুনালে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট
সারাদেশশপথের পর শ্রদ্ধা নিবেদন: জাতীয় স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাদারীপুরে ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত
রাজশাহী-৪ আসনে ভোটে অনিয়মের অভিযোগ, পুনঃগণনা চায় বিএনপি প্রার্থী
কিশোরগঞ্জ-৬: দেশের সর্বোচ্চ ব্যবধানে জয়ী বিএনপির শরিফুল আলম
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ: মামলা, আরও ২ জন গ্রেপ্তার
সিরাজগঞ্জে বাস-রিক্সা সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত রিকশাচালক
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
নওগাঁয় খাসির মাংসের নামে কুকুর জবাই, পালালেন দুই বিক্রেতা
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্রিজের ওপর যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই
নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা
আন্তর্জাতিকনাইজেরিয়ার কয়েকটি গ্রাম হামলা, নিহত অন্তত ৩২
খেলাইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ: পাকিস্তানে পার্লামেন্টের সামনে পিটিআই সমর্থকদের অবস্থান
ধর্ম

১১ মাসেই কোরআন হিফজ: কুয়াকাটার ১০ বছরের মারজুকা এখন হাফেজা

এ এম মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী

সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এক পরিবারে জন্ম নেওয়া দুই সন্তানের মধ্যে বড় মোসাঃ মারজুকা। ছোটবেলা থেকেই অসাধারণ মেধার পরিচয় দিয়ে আসা এই শিশুটি মাত্র ১০ বছর বয়সে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজা হওয়ার গৌরব অর্জন করেছে।

কুয়াকাটার আলিপুর আল হুদা মহিলা মাদ্রাসায় ভর্তি হওয়ার পর নাজেরা শেষ করে মাত্র ১১ মাসে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করে বর্তমানে সেখানে শুনানি দিচ্ছে মারজুকা। তার এই সাফল্যে শিক্ষক, পরিবার ও এলাকাবাসীর মাঝে প্রশংসার জোয়ার বইছে।

মাদ্রাসার নিয়ম অনুযায়ী ভোরের আগে নামাজ শেষে শিক্ষার্থীদের তালিম শুরু হয়। অন্য শিক্ষার্থীদের তুলনায় মারজুকার পড়াশোনার ধরণ ছিল ব্যতিক্রম। তার অদম্য মেধা ও আগ্রহের কারণে প্রতিদিনই অতিরিক্ত মুখস্থ পড়া দিতেন তিনি। চলতি বছরে মাদ্রাসা থেকে মোট দশজন হাফেজার বিদায় সংবর্ধনা দেওয়া হয়, যার মধ্যে কনিষ্ঠ হাফেজা ছিলেন মারজুকা।

হাফেজা মারজুকার বাবা হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক বলেন, 'আমার মেয়ে ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। ইনশাল্লাহ ভবিষ্যতে সে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দেবে এবং কোরআনের আলো পৌঁছে দেবে-এটাই আমার স্বপ্ন।'

নিজের অনুভূতি জানিয়ে শিশু মারজুকা বলে, 'আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে বড় আলেমা হতে চাই।'

আল হুদা মহিলা মাদ্রাসার পরিচালক বশির আহমেদ বলেন, 'আলহামদুলিল্লাহ, মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে মারজুকাই আমাদের সবচেয়ে মেধাবী ছাত্রী। অল্প সময়েই সে যে কোনো পাঠ মুখস্থ করতে পারত। আমরা তার জন্য দোয়া করি, সে যেন একজন আদর্শ হাফেজা হয়ে ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করতে পারে।'

মাত্র ১০ বছর বয়সে ১১ মাসে কোরআন হিফজ করা এই কনিষ্ঠ হাফেজা ভবিষ্যতে উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষের মাঝে বিশ্বগ্রন্থ আল কোরআনের বাণী ছড়িয়ে দিতে চায়। এ লক্ষ্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

২৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন