সর্বশেষ

জাতীয়বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: নতুন বাংলাদেশের সূচনা ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান
জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত তারেক রহমানের
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশগোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
গোপালগঞ্জে ১৯ মাস পর জেলা আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারি অভিযানে সহকারী এএসআই শহিদুল ইসলামের মৃত্যু
ঘাঘর নদী থেকে উদ্ধার মাহিম কাজীর মৃতদেহ, নিখোঁজের একদিন পর
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা: ট্রলারসহ ৩ জেলে অপহরণ
চাঁদপুরে ৫টি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নলিয়ানে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৬’ মেডিক্যাল ক্যাম্পেইন
রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল গণ অধিকার পরিষদ
শৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত
মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
সারাদেশ

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাজনৈতিক দলের প্রার্থীদের শপথ

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি

রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শপথ গ্রহণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

রোববার দুপুরে টাঙ্গাইল শহরের একটি রেস্তোরাঁয় ‘আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী প্রার্থীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও নির্বাচনকালীন সহিংসতা এড়াতে শপথবাক্য পাঠ করেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, জামায়াতে ইসলামের প্রার্থী আহসান হাবিব মাসুদ, গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মাসুদুর রহমান রাসেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সভাপতি একেএম মনিরুল হক (ভিপি মনির)। বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ময়মনসিংহ বিভাগের ম্যানেজার নার্গিস আক্তার এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার তৌহিদুল ইসলাম বাবু। সম্প্রীতি সংলাপ পাঠ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জেলা সহসভাপতি রকসি মেহেদী।

সংলাপে অংশগ্রহণকারীরা পারস্পরিক সম্মান ও রাজনৈতিক সৌজন্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের সব স্তরের নেতা-কর্মীদের শান্তিপূর্ণ আচরণ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়ার অঙ্গীকার করেন প্রার্থীরা। কোনো রাজনৈতিক বিরোধ বা উত্তেজনা সৃষ্টি হলে তা নিরসনে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতিও দেওয়া হয়।

এছাড়া সম্ভাব্য সংঘাতের আশঙ্কা দেখা দিলে দ্রুত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো সহিংসতার পূর্বাভাস পাওয়া গেলে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভিন্ন দলের পক্ষ থেকে সহিংসতার সূত্রপাত হলে উত্তেজনা না বাড়িয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন