সর্বশেষ

জাতীয়শুক্রবার থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
আশুলিয়ায় জুলাইয়ে হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড
স্পিকার না থাকায় নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান, কৃতজ্ঞতা জানালেন আসিফ নজরুল
সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা
সারাদেশলুণ্ঠিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত রাখা হবে : নাটোরে ডা. শফিকুর
দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জনগণ : খাগড়াছড়িতে শাহজাহান
সুনামগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বরগুনা পরিদর্শনে নৌবাহিনী প্রধান
দুর্গম চরাঞ্চলে নিরাপত্তা জোরদারে ফুলছড়িতে সেনাবাহিনীর মহড়া
ভোলা-১ আসনে পার্থর পক্ষে মাঠে মা রেবা রহমান
ঠাকুরগাঁওয়ে গণসংযোগে মির্জা ফখরুলের ভোটারদের প্রতি আশ্বাস
রংপুরে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া সম্পন্ন
পঞ্চগড়ে নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালকের মতবিনিময় সভা
কুমিল্লা-৪: বিএনপি সমর্থন দিচ্ছে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে
কোনো জালিমের সাহস হবে না নারীর দিকে তাকানোর: ডা. শফিকুর
জামালপুরে ৫শ' পরিবার পেল রমজানের ফ্যামিলি ফুড প্যাকেট
নির্বাচনের নিরাপত্তা: রংপুরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া
আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইতিহাসে প্রথম নারী-পুরুষের সমন্বয়ে জামায়াতের মহাসমাবেশ রাজশাহীতে
গোপালগঞ্জে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ
নাটোরে জার্মান শটগানসহ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ২
পে-স্কেলের প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে মাগুরায় বিক্ষোভ
ফতুল্লায় শাশুড়ি হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
জনবহুল কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার নয়: স্থানান্তরের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জে ওভারটেকের সময় অটোভ্যানে ধাক্কা, মুক্তিযোদ্ধা নিহত
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জ বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ভয়াবহ ক্ষতির মুখে অর্থনীতি
চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
আন্তর্জাতিকবেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অভিযানে নিহত ছাড়াল ২৫০
খেলাবাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানালেন শাহবাজ
অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু আজ
জাতীয়

হাদি হত্যায় নিন্দা জাতিসংঘের, সুষ্ঠু তদন্তের আহ্বান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৩:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

একই সঙ্গে তিনি এ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে সঠিক বিচার সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে মহাসচিবের মুখপাত্র স্টেফানে দুজারিক বলেন, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি আরও জানান, ২০২৬ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন মহাসচিব।

একই ধরনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি শরীফ ওসমান হাদির হত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এক বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, প্রতিশোধ ও বিদ্বেষ সমাজে বিভাজন বাড়ায় এবং মানুষের অধিকার ক্ষুণ্ন করে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে, যেখানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মতপ্রকাশের অধিকার সুরক্ষিত রাখা এখন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে মানবাধিকার রক্ষা ও সহিংসতা প্রতিরোধে কর্তৃপক্ষসহ সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে জাতিসংঘ।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন