সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর মহড়া ও প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে স্বচ্ছ ও নিরাপদভাবে আয়োজনের জন্য সাতক্ষীরা জেলায় সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

জেলা ও সরকারের নির্দেশনা অনুযায়ী চারটি স্থানে সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সকল ভোটকেন্দ্র পরিদর্শন (রেকি) সম্পন্ন হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কালিগঞ্জ সেনা ক্যাম্পে নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রস্তুতি যাচাই করতে একটি সুসজ্জিত মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভোটকেন্দ্রে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করা হয়।


সাতক্ষীরা ৩৭ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাভিদ হাসান জানান, আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন, বডি ওয়্যারেবল ক্যামেরা ও সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে নজরদারি এবং আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করা হবে।

৩৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন