সর্বশেষ

রাজনীতি

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ৪:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ২টায় শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে জানাজার সময় বেলা আড়াইটায় নির্ধারিত হওয়ার কথা জানানো হলেও পরবর্তীতে তা পরিবর্তন করে দুপুর ২টা নির্ধারণ করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানাজার নামাজে অংশগ্রহণকারীদের নিরাপত্তাজনিত কারণে কোনো ধরনের ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় শহিদ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ ঢাকায় পৌঁছায়। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই দিন সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিট) ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি।

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন