সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবির কারাদণ্ড ও জরিমানা

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিনজন মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সাতগাছা গ্রামের মৃত সবীর ফরাজীর ছেলে আলেক ফরাজী (৬০) মাদক সেবনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানায় দণ্ডিত হন।

এছাড়া বিলগাতুয়া এলাকার রেজাউল মন্ডলের ছেলে আবুল বাশার (২৩) এবং প্রাগপুর এলাকার মৃত খায়েব ইসলামের ছেলে লাকি (৩৫)–কে প্রত্যেককে ৩০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত অভিযানে মাদকসেবনের দায়ে তিনজনকে দণ্ড দেওয়া হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে চারজন মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।

৪৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন