সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির এবং জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ব্যাহত করতেই একটি মহল পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিরোধী কণ্ঠ রোধের উদ্দেশ্যে এ ধরনের হামলা চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।

এ সময় তারা হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা রোধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান নেতারা।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন