সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাস উল্টে সুপারভাইজার নিহত, অন্তত ১৪ আহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যাওয়ায় বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ যাত্রী।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ শাওন (৩৬), তিনি তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুলনা থেকে সাতক্ষীরাগামী বাসটি বিনেরপোতা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে বাস উল্টে যায় এবং ঘটনাস্থলেই বাস সুপারভাইজার শাওন মারা যান। আহত হয়েছেন ইজিবাইক চালকসহ কমপক্ষে ১৪ যাত্রী। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ইজিবাইকটি দুর্ঘটনার ফলে দুমড়ে-মুচড়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, নিহত শাওনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে কিছুক্ষণ যানজট সৃষ্টি হলেও পুলিশ তা দ্রুত নিয়ন্ত্রণে আনে।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন