সর্বশেষ

জাতীয়বাংলাদেশের নিন্দা: ‘খামেনি হত্যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন’
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বাংলাদেশি নিহত ও আহত, জাহাজ আটকা
সংসদে রাষ্ট্রপতির ভাষণ স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে তিনজনের নিয়োগ
৪ আসনে ব্যালট ও ফলাফল শিট হেফাজতের নির্দেশ হাইকোর্টের
খাল দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: পানি সম্পদ মন্ত্রী
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জুলফিকার, সুজাউদ্দৌলা ও জাহিদুল
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান
সারাদেশরাজশাহীতে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত: ৩শ' জনের বিরুদ্ধে হত্যা মামলা
ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে জামায়াতে ইসলামি’র ইফতার
কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ গাঁজা সেবনকারী দণ্ডিত
রংপুরে চাকরির নামে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে গৃহবধূর মৃত্যু
ইরানে হামলার প্রতিবাদে মাগুরায় যুব সংগঠনের বিক্ষোভ
রাজশাহীতে পদ্মার পাড়ে তরুণ-তরুণী জিম্মি: টাকা দাবি, মোবাইল ছিনতাই
বরগুনায় নিরপরাধ গৃহবধূর কারাবাস, পুলিশের ওপর আদালতের অসন্তোষ
রূপগঞ্জে চেইন চুরির অভিযোগে ৩ নারী আটক, গণপিটুনি ও চুল কর্তন
শেরপুর-৩ আসনে মাসুদুর রহমানের মনোনয়নপত্র দাখিল, ৯ এপ্রিল নির্বাচন
মোংলা শহরে ড্রেনের উপর ভবনের পিলার, চলাচলে বাধা-আতঙ্ক
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজ রোভার স্কাউটের উদ্যোগে ইফতার মাহফিল
সিরাজগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০
কলাপাড়ায় লোনা পানি ঢুকে কৃষকের ফসল ও প্রাণি বিপর্যস্ত
শ্যামনগরে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের ওপর হামলা
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজে ঢাকার দিকে ৫ কিলোমিটার যানজট
পুঠিয়ায় ৮ ডাকাতকে গণপিটুনি, একজন নিহত
ভোলাহাটে ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের
পরকীয়ার অভিযোগে ২ জন আটক: শালিসে নারীকে বর্বরোচিত জুতাপেটা
আলভীর স্ত্রী ইকরার দাফন ময়মনসিংহে সম্পন্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন : উপদেষ্টা
লেবাননে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৩১, আহত ১৪৯
খেলামেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে মায়ামির দুর্দান্ত জয়
সারাদেশ

দৌলতপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের অশ্রুধারা

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া।
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া।

বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আসরের নামাজের পর উপজেলার তারাগুনিয়া ফুটবল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে প্রথমে দুই রাকাত নফল নামাজ আদায় করা হয়। এরপর খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাতের সময় মাঠজুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়; অনেক অংশগ্রহণকারী কান্নায় ভেঙে পড়েন, কেউ কেউ হাত তুলে প্রার্থনায় মগ্ন হন।

স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা মানুষের উপস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই মাঠটি পূর্ণ হয়ে যায়। দোয়া মাহফিলে খালেদা জিয়ার পাশাপাশি দেশ, জাতি এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও প্রার্থনা করা হয়।

দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপির এক নেতা বলেন, 'আমাদের নেত্রী গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতার জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করেছি।'

একজন বয়স্ক সমর্থক অনুভূতি প্রকাশ করে বলেন, '৮০ বছর বয়সেও তিনি দেশের কথা ভাবেন। তাঁর সুস্থতা দেশের রাজনীতি ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।'

দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা জানান, 'দৌলতপুরবাসী খালেদা জিয়ার আরোগ্য কামনায় আন্তরিক দোয়া করেছেন। আমরা আশাবাদী, তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।'

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে গত ২৩ নভেম্বর তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক দলের তত্ত্বাবধানে তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং সর্বশেষ খবরে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যায়।

৪৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন