সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশজামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
রাজনীতি

জাতীয় নির্বাচনে পূর্ণ জয় অর্জনই বিএনপি'র মূল লক্ষ্য : মির্জা ফখরুল 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে দলের পূর্ণ জয় অর্জনই তাদের প্রধান লক্ষ্য।

রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান।

ফখরুল বলেন, 'এখন লড়াই-সংগ্রাম হচ্ছে নির্বাচনে জয় লাভের সংগ্রাম। জনগণকে বিএনপি কী দেবে, সেটি সামনে নিয়ে আসাই এখন আমাদের প্রধান কাজ।' তিনি আরও বলেন, 'আগামী নির্বাচনের জন্য কে মনোনয়ন পেলেন, কে পেলেন না, তা নিয়ে এখন চিন্তার কোনো প্রয়োজন নেই।'

তিনি দাবি করেন, বিএনপি এই দেশের জনগণের দল এবং মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সংগ্রামের ধারক। তিনি বলেন, 'বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। আমাদের মধ্যে ঐক্য, চেতনা এবং জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক দর্শনই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি।'

ফখরুল আরও বলেন, '১৯৭১ সাল আমাদের অস্তিত্বের ভিত্তি। এটি মনে রাখতে হবে। কেউ যদি বলার সাহস দেখায় যে ১৯৭১ সালের প্রজন্ম নিকৃষ্টতম, সেটি অত্যন্ত দুঃসাহসী।'

উদ্বোধনী অনুষ্ঠানে ‘দেশ গড়া পরিকল্পনা’ কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সঞ্চালনা করেন। অনুষ্ঠানে দলের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন