সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

আগামী নির্বাচন স্মরণীয় করে রাখার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয়ই জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাঁর মতে, নির্বাচন দেশের আগামী পাঁচ বছরের পথচলা নির্ধারণ করবে, আর গণভোট দীর্ঘমেয়াদে রাষ্ট্রের ভিত্তি স্থাপনে ভূমিকা রাখবে। গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনকে তিনি নতুন বাংলাদেশ গড়ার অন্যতম সুযোগ হিসেবে দেখছেন এবং সুষ্ঠু আয়োজনের মধ্য দিয়ে এটিকে স্মরণীয় করে রাখার ওপর জোর দিয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি নির্বাচন প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

প্রধান উপদেষ্টা ইউএনওদের দায়িত্বকে জাতির জন্য একটি ঐতিহাসিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। তাঁর মূল্যায়নে, অতীতের নির্বাচনগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি; তাই এবার সুষ্ঠু ভোট আয়োজনের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হয়েছে। তিনি মনে করেন, ইউএনওদের দায়িত্বশীল ভূমিকা সরকারকে সফলতার পথে এগিয়ে নিতে সহায়তা করবে এবং জনগণের কাছে নির্বাচনকে অর্থবহ করে তুলবে।

গণভোটকে তিনি রাষ্ট্রীয় কাঠামোতে স্থায়ী পরিবর্তন আনার একটি বড় সুযোগ হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে সদ্য যোগদান করা ইউএনওদের শান্তিপূর্ণ, স্বচ্ছ ও আনন্দমুখর নির্বাচন আয়োজনের জন্য মাঠপর্যায়ে সব পক্ষের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানান। তিনি পোলিং স্টেশন পরিদর্শন, স্থানীয় জনগণ ও সহকর্মীদের সঙ্গে আলোচনা এবং গুজব–অপতথ্য প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন।

নারী ভোটারদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও তিনি জানান। আসন্ন তফসিল ঘোষণার আগে থেকেই প্রতিটি ধাপের পরিকল্পনা প্রস্তুত রাখতে এবং নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন