সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
ফেবু লিখন

নতুন জোট: শুভ উদ্যোগ, শুভ কামনা

সেলিম রেজা নিউটন
সেলিম রেজা নিউটন

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৪:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে আজকে।

"গণতান্ত্রিক সংস্কার জোট"। জোটের সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেছেন, এটা শুধু নির্বাচনী জোট নয়, রাজনৈতিক জোটও।

শুভ উদ্যোগ। শুভ কামনা জানাই। এরকম জোটের উদ্যোগ অনেক আগে থেকেই প্রাপ্য হয়ে ছিল।

কিন্তু জোটের রাজনৈতিক নীতি-চরিত্রগত অবস্থান ও কর্মসূচি ঘোষণা করা হয় নি। এটাই আসল জিনিস। পরিষ্কার ঘোষণাপত্র এবং কর্মসূচি ছাড়া এটাকে একটা প্রায়োগিক সুবিধাগত জোট বলেই মনে হবে। নাহিদ ইসলাম অবশ্য বলেছেন, "বিস্তারিত কর্মসূচি" আজকে ঘোষণা করছি না। তাঁর কথায় মনে হলো পরে সেটা আসতে পারে।

একটা চিন্তার কথা বলে রাখি। নিজেদের দলের ঘোষণাপত্রই এখনও প্রণয়ন ও প্রকাশ করে নি এনসিপি। দলটির নীতি-চরিত্রগত অবস্থান এখনও ঘোরতর রকমের অস্পষ্ট। দলের একেক নেতার কথায় তা একেক রকমভাবে প্রতিভাত হয়। বিভিন্ন ক্রুশিয়াল মুহূর্তে তাঁদের দলগত নীরবতায় এই অস্পষ্টতা আরো বেশি প্রকট হয়েছে। এর চেয়ে আত্মঘাতী কোনো পথ আমি কল্পনা করতে পারি না।

দল এবং জোটের ক্ষেত্রে মানুষ সুস্পষ্ট নীতি-চরিত্রগত রাজনৈতিক অবস্থান দেখতে চায়। এটা হতে হবে প্রথম ধাপ। তা ছাড়া নতুন রাজনীতি গড়া যাবে না। নতুনের রাজনৈতিক চরিত্রই যদি বোঝা না যায়, তাহলে কীভাবে হবে। লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, নতুন রাজনীতি গড়া। নতুন রাজনীতি গড়তে পারলে ক্ষমতায় যাওয়া যাবে, উল্টোটা নয়। বাকি সব পুরাতন বন্দোবস্ত।

সংস্কার জোটের গোটা সংবাদ সম্মেলন লাইভ দেখলাম। যাঁরা দেখেন নি, ছবিটা দেখুন।‌ নেতাদের পেছনে "ওগো, মুখ-দেখানিয়া" এইসব নেতাদের এই মুখ-দেখানো কার্যক্রম নিছক কিন্তু পুরাতন বন্দোবস্তের আলামত। নতুন বন্দোবস্ত কথা দিয়ে হবে না, কাজ দিয়ে করতে হবে। এই ছবির মঞ্চগত মুখবিন্যাস নাহিদ ইসলামের কথার সাথে মানানসই নয়। আশা করি, নাহিদসহ জোটের নেতারা এসব ভাববেন।

তবে, সংবাদ সম্মেলনে নাহিদের একটা কথার স্পষ্টতা ভালো লেগেছে। তিনি বলেন, ""ফলে এই বালাদেশে যদি কেউ মনে করে যে, আগামী দিনে গায়ের জোরে, দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে, অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে, তারা উভয়েই পরাজিত হবে।" তাঁকে ধন্যবাদ।

 

শেষ কথা:
"গণতান্ত্রিক সংস্কার জোট" নামটা ভালো হয় নি। এই নামে স্লোগান জমবে না। নামটা হয়েছে "বাগছাস"-এর মতো। পরে বদলাতে হবে। "জুলাই ঐক্য, বাংলাদেশ" কেমন হয়? বা, "জুলাই-শক্তি, বাংলাদেশ"? বা, আর কিছু?

লেখক: শিক্ষক ও সমাজ চিন্তাবিদ।
(লেখাটি লেখকের ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে)

২৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ফেবু লিখন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন