সর্বশেষ

রাজনীতি

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত: দূর থেকে দোয়া কামনা, হাসপাতালে ভিড় নয়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো উন্নতি হয়ন

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রোববার নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

রিজভী বলেন, 'চেয়ারপারসনের শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন হয়নি। বিদেশে চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শের অপেক্ষা করতে হবে। বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।'

তিনি আরও জানান, খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বরের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

হাসপাতালের সামনে ভিড় না করার জন্যও রিজভী অনুরোধ জানান। তিনি বলেন, 'অতিরিক্ত ভিড় চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটায়। তাই সবাই নিজ অবস্থান থেকে দোয়া করবেন।'

রিজভী উল্লেখ করেন, বিএনপি নেতাদের সঙ্গে নিয়মিতভাবে চিকিৎসকদের যোগাযোগ হচ্ছে এবং চেয়ারপারসনের সার্বিক স্বাস্থ্য খোঁজ-খবর মেডিকেল বোর্ডই দিচ্ছে।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টায় খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা ও ভর্তি হয়েছেন এভারকেয়ার হাসপাতালে। তার অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে গত ১৫ অক্টোবরও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

খালেদা জিয়া যুক্তরাজ্যের লন্ডনে উন্নত চিকিৎসা শেষে ৬ মে দেশে ফিরেছিলেন। লন্ডনে চার মাস চিকিৎসা শেষে ঢাকায় নিজ বাসায় এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। তবে ঝুঁকির কারণে লন্ডনের চিকিৎসকরা লিভার প্রতিস্থাপন করেননি।

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন