জাতীয়
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা রাষ্ট্রপতির
স্টাফ রিপোর্টার
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এ তথ্য জানান।
রাষ্ট্রপতি বলেন, 'গণতন্ত্র উত্তরণের এই সময়েই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি। মহান আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং একইসঙ্গে দেশবাসী তার জন্য দোয়া করুন।'
এছাড়া খালেদা জিয়ার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার অবনতি সংবাদে রাষ্ট্রপতি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে খালেদা জিয়া এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি হন। মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
২২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন