সর্বশেষ

আন্তর্জাতিক

ন্যাশনাল গার্ডে হামলার পর যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রক্রিয়া স্থগিত ঘোষণা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৪:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে হত্যাচেষ্টার ঘটনায় যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস) বিভাগের পরিচালক জোসেফ এডলো জানিয়েছেন, যতক্ষণ না প্রত্যেক আশ্রয় প্রার্থীকে সর্বোচ্চ নিরাপত্তা যাচাই বাছাই করা সম্ভব, ততক্ষণ কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না।

গত বুধবার হোয়াইট হাউসের কাছে হামলার শিকার হয়েছেন ২০ বছর বয়সী স্পেশালিস্ট সারাহ বেকস্ট্রম এবং ২৪ বছর বয়সী স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রু উলফ। বেকস্ট্রমের মৃত্যু নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আহত উলফ বর্তমানে ‘অত্যন্ত সংকটাপন্ন অবস্থায়’ রয়েছেন।

হামলার অভিযুক্ত ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়ালকে প্রথম- ডিগ্রি হত্যাসহ দুইটি হত্যাচেষ্টা সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। লাকানওয়াল আগে আফগান যুদ্ধে মার্কিন সিআইএর সঙ্গে কাজ করতেন। তদন্তকারীরা হামলার উদ্দেশ্য খুঁজছেন এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেন, আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা নাগরিকদের প্রবেশ অনুমতি দেওয়া পূর্ববর্তী প্রশাসনের সময়ে নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি দরিদ্র দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করতে চান এবং কয়েক মিলিয়ন মানুষকে দেশে থেকে বহিষ্কার করতে উদ্যোগ নিতে পারেন।

উল্লেখ্য, লাকানওয়াল ২০২১ সালে ‘অপারেশন অ্যালাইস ওয়েলকাম’ কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এই কর্মসূচির মাধ্যমে ঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের পুনর্বাসন করা হয়, যা পরে বাইডেন প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছিল।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন