সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

মহেশপুরে বিরল হলুদ অ্যালবিনো সাপ উদ্ধার, জাদুঘরে সংরক্ষণের প্রস্তুতি

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে বিরল প্রজাতির একটি হলুদ সাপ উদ্ধার হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাতে গ্রামের এক বাড়ির কাছে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পিটিয়ে হত্যা করেন। পরে মৃত সাপটি ফ্রিজে সংরক্ষণ করে জাদুঘরে প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় প্রকৃতিপ্রেমী নাজমুল হক।

নাজমুল হকের মতে, সাপটি সম্পূর্ণ উজ্জ্বল হলুদ রঙের এবং প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষায় এটি একটি অ্যালবিনো মনোকলড কোবরা বা অ্যালবিনো গোখরা হতে পারে। সাধারণ গোখরার গায়ে কালো বা বাদামি রঙ থাকলেও, জেনেটিক মিউটেশনের কারণে এই সাপের শরীরে মেলানিন তৈরি হয়নি।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অ্যালবিনো গোখরা অত্যন্ত বিরল এবং বিষাক্ত। এ ধরনের সাপের কামড়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে। যদিও সাপটি মৃত, তার স্নায়ুতন্ত্র কিছু সময় পর্যন্ত সক্রিয় থাকতে পারে, তাই কাছাকাছি যাওয়া ঝুঁকিপূর্ণ।

বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানিয়েছেন, এ ধরনের সাপ দেখা মাত্রই নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা অভিজ্ঞ সাপ উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করা উচিত। অ্যালবিনো সাপ জীবিত অবস্থায় উদ্ধার করা গেলে সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয়দের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকা সাপটি জাদুঘরে সংরক্ষণ করা হলে ভবিষ্যতে গবেষণা ও প্রদর্শনীর কাজে তা সহায়ক হবে।

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন