সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় নরসিংদীতে বেশি ক্ষতি

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি

শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৪:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে ভূমিকম্পে জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দেশের আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, কম্পনের উৎস ছিল নরসিংদীর মাধবদীতে।

যুক্তরাষ্ট্রের ইউএসজিএসের তথ্য অনুযায়ী এর কেন্দ্রস্থল নরসিংদী সদরের প্রায় ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। গুগল ম্যাপ অনুসারে কেন্দ্রস্থল পলাশ উপজেলার শীতলক্ষ্যা নদীর পাড়ের ডাংগা গ্রাম, যা ঘোড়াশাল পৌরশহরের নিকটবর্তী।

দুপুরে সরেজমিন দেখা যায়, ভূকম্পনে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রধান ফটকের সামনে রাস্তায় বড় ফাটল সৃষ্টি হয়েছে। পাশের একটি গরুর খামারের মাটিও ধসে গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় বহু ভবনে ফাটল দেখা গেছে, কিছু বহুতল ভবন হেলে পড়েছে। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। শীতলক্ষ্যা নদীর ওপর পুরোনো রেলসেতুতে দেখা দিয়েছে ফাটল।

স্থানীয় ডাংগা-কালীগঞ্জ খেয়াঘাটের মাঝি সুবাদ ভৌমিক জানান, ভূমিকম্পের সময় নদীর পানি আকস্মিকভাবে ওপরে উঠে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হয়। প্রথমে তা বুঝতে না পারলেও পরে জানা যায় এটি ভূমিকম্পের প্রভাব ছিল। তিনি বলেন, জীবনে এত তীব্র কম্পন আগে কখনও অনুভব করেননি।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিকী জানান, ভূমিকম্পের পর বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা ও সরকারি খাদ্যগুদাম পরিদর্শনে দেখা গেছে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে খাদ্যগুদামে ব্যাপক ক্ষতি হওয়ায় দ্রুত চাল সরানোর প্রয়োজন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে।

সন্ধ্যা সাতটা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নরসিংদী সদরের গাবতলীতে পার্শ্ববর্তী একটি বহুতল ভবনের নির্মাণসামগ্রী একতলা বাড়ির ওপর ধসে পড়ে বাবা-ছেলেসহ দুজন নিহত হন। তাঁরা হলেন দেলোয়ার হোসেন (৩৭) ও তাঁর ছেলে ওমর ফারুক (৯)।

পলাশের মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ভেঙে পড়ে নিহত হয়েছেন কাজম আলী ভূঁইয়া (৭৫)। ভূমিকম্পের সময় তিনি ঘরে দুই নাতি-নাতনিকে সঙ্গে নিয়ে ছিলেন। একই উপজেলায় স্ট্রোক করে মারা গেছেন নাসির উদ্দীন (৬৫)।

এ ছাড়া শিবপুর উপজেলার আজকিতলা গ্রামে গাছ থেকে পড়ে মারা গেছেন ফোরকান মিয়া (৩৫)। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে তিনি নিচে পড়ে যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জেলার বিভিন্ন স্থানে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

২৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন