সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

তবে বৈঠকে কী আলোচনা হয়েছে-তা বিস্তারিত জানায়নি দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন।

বাংলাদেশ প্রতিনিধি দল কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ-স্তরের সম্মেলনে অংশ নিতে দিল্লিতে অবস্থান করছে। হাইকমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সিএসসির কার্যক্রমসহ দুই দেশের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে মতবিনিময় হয়েছে। এ সময় অজিত দোভালকে সুযোগমতো বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. খলিলুর রহমান।

আগে নির্ধারিত সূচি অনুযায়ী খলিলুর রহমানের বুধবার দিল্লিতে পৌঁছানোর কথা থাকলেও তা পরিবর্তিত হয়ে মঙ্গলবারই তিনি ভারতে পৌঁছান। আকস্মিক এই পরিবর্তনকে কূটনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, দিল্লিতে পৌঁছানোর পর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

সিএসসির মূল বৈঠক অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার হায়দরাবাদ হাউসে। সকাল থেকে শুরু হওয়া এ বৈঠক মধ্যাহ্নভোজের পর শেষ হবে বলে জানা গেছে। একইদিন খলিলুর রহমানের ঢাকা ফেরার কথা রয়েছে।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এ সফরকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং তার দিল্লিতে অবস্থান–সংক্রান্ত বিষয় এবার দুই দেশের আলোচনার কেন্দ্রে রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতের কাছে চিঠি পাঠানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন