সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা পিকআপে অগ্নিসংযোগ

সাভার প্রতিনিধি
সাভার প্রতিনিধি

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৪:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে পার্ক করে রাখা একটি পিকআপ ভ্যানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

শুক্রবার ভোর ৫টার দিকে সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম।

তিনি জানান, ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা তাদের বলেন, দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে পিকআপের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আগুন লাগার পর স্থানীয়রা প্রথমে নিজেরাই নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের মধ্যে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নিলেও স্থানীয়দের প্রচেষ্টায় আগেই মূল আগুন বেশিরভাগ নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার সময় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

এর দু’দিন আগে, বুধবার ভোরে একই এলাকায়-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসেও একই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় বাস থেকে নামতে গিয়ে আহত হন বাসচালক।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন