সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশবিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

মানিকগঞ্জের শিবালয়ে স্কুলবাসে আগুন: পুলিশ তদন্তে

সোহেল রানা, মানিকগঞ্জ
সোহেল রানা, মানিকগঞ্জ

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয়ে একটি স্কুলবাস সম্পূর্ণভাবে পুড়ে গেছে। দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা খতিয়ে দেখছে পুলিশ।

রবিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কের সংযোগ মোড়ের সারমোনা ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাসটি মানিকগঞ্জ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হত।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে পাম্পে দাঁড়িয়ে থাকা 'ঢাকা মেট্রো-ব ১৩-০৬৬৮' নম্বরের বাসটির পেছন দিক থেকে হঠাৎ আগুন ধরে যায়। পাম্পের কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু তা ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, পাম্পে আরও কয়েকটি মাটিবাহী ড্রাম ট্রাক থাকলেও সেগুলো অক্ষত রয়েছে। তাই অনেকের ধারণা, এটি নাশকতার উদ্দেশ্যে করা হতে পারে।

পাম্পের কর্মচারী হাবিবুর রহমান বলেন, 'আমি তখন সিএনজিতে গ্যাস দিচ্ছিলাম। হঠাৎ বাসের পেছন থেকে আগুনের শিখা দেখতে পেলাম। আমরা পানি ঢেলে নেভানোর চেষ্টা করলেও পারিনি। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।'

বাসের চালক মন্টু মিয়া জানিয়েছেন, 'গত রাতে বাসের পেছনের কাচ ভেঙে এলইডি টিভি ও সাউন্ড বক্স চুরি হয়েছিল। আজ রাতে বাসটাই পুড়ে গেছে, কী বলবো বুঝতে পারছি না।'

বাসের মালিক সিয়াম আহামেদ বলেন, 'বাসটি ডিজেলচালিত এবং শিক্ষার্থীদের বহনের কাজে ব্যবহার হত। আগুনের ঘটনায় প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। আশেপাশের কোনো গাড়ি পুড়ে না যাওয়া, শুধু আমাদের বাসের ক্ষতি হওয়া নাশকতার ইঙ্গিত হতে পারে।'

শিবালয় থানার ওসি এস. এম. আমান উল্লাহ জানিয়েছেন, 'ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।'

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন