সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
খেলা

ফিফার নতুন উদ্যোগ: আসছে ‘ফিফা শান্তি পুরস্কার’

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা করেছে নতুন এক সম্মাননা- ‘ফিফা পিস প্রাইজ’ বা ‘ফিফা শান্তি পুরস্কার’। শান্তি প্রতিষ্ঠা ও মানবিক অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরস্কার প্রদান করবে সংস্থাটি।

প্রথমবারের মতো পুরস্কারটি দেওয়া হবে ২০২৬ সালের ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে। ওই বিশ্বকাপটি আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা- এই তিন যৌথ আয়োজক দেশে শুরু হবে।

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বুধবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরাম-এ এই ঘোষণা দেন। তিনি বলেন,

ক্রমবর্ধমান অস্থির ও বিভাজিত এই বিশ্বে, যারা শান্তি প্রতিষ্ঠায় কঠোর পরিশ্রম করেন, তাদের স্বীকৃতি দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফিফা জানিয়েছে, প্রথমবার পুরস্কারটি প্রদান করবেন ইনফান্তিনো নিজেই। পরবর্তী বছরগুলোতে এটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে দেওয়া হবে।

ইনফান্তিনোর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নতুন পুরস্কারের সম্ভাব্য প্রথম প্রাপক ট্রাম্পই হতে পারেন কি না, এমন প্রশ্নের মুখে পড়েন ফিফা সভাপতি। তবে তিনি এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য না করে বলেন, ৫ ডিসেম্বর আপনারা দেখতে পাবেন।

 একই অনুষ্ঠানে ট্রাম্পও বক্তব্য দেন। ইনফান্তিনো সেখানে স্বীকার করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। তিনি বিশ্বকাপ আয়োজনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছেন।

সম্প্রতি ফিফা ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির আংশিক অর্থায়নে পরিচালিত ১০ কোটি ডলারের শিক্ষা প্রকল্পের বোর্ডে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে নিয়োগ দিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, গত মাসে ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচিত না হলেও রিপাবলিকানদের একাংশ এবং কিছু আন্তর্জাতিক নেতা তার প্রার্থিতা সমর্থন করেছিলেন।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন