সর্বশেষ

জাতীয়হাদী হত্যার দুই আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযোগ শূন্যে নামাতে ‘জিরো কমপ্লেইন’ থানা গড়ার উদ্যোগ: আইজিপি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
রাজধানীতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
১৭ বছর ইফতার মাহফিলের পরিবেশ ছিল না: ড. মঈন খান
সারাদেশকুয়াকাটায় মৎস্যজীবী নেতার ইয়াবা সেবন ভিডিও ভাইরাল
কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
কুড়িগ্রামে মেট্রোনিডাজল ট্যাবলেট ও ওয়েট মেশিন পাচার চেষ্টায় স্টোরকিপার আটক
সাভারে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য র‌্যাবের হাতে আটক
জাফলংয়ের জিরো পয়েন্টে 'কুদ্দুস সিন্ডিকেট'র অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সিলেটে অবৈধ মাটি কাটা: মন্নানের ৬ মাসের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
বান্দরবানে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে অভিযান
ময়মনসিংহে পুকুর ভরাটের মহোৎসবে বিলীন ১৬০টি পুকুর
মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত, সম্পাদক সোহেল
সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়: ১০ জন গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার
রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২
ঈশ্বরগঞ্জে ৫ লাখ টাকার মাদকসহ ২ জন গ্রেফতার
মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ
গাইবান্ধায় এজাহার গ্রহণে গড়িমসি অভিযোগ, আইজিপির কাছে লিখিত অভিযোগ
ময়মনসিংহ-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, শুনানির জন্য আবেদন গ্রহণ হাইকোর্টের
নারায়ণগঞ্জে ডিউটিরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই
বান্দরবানে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিকবাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা
নেতানিয়াহুর সাথে যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধের সমাপ্তি হবে : ট্রাম্প
খেলাটি–টুয়েন্টি বিশ্বকাপ: ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
পর্যটন

৯ মাস পর খুললেও প্রথম দিনে কোনো জাহাজ যায়নি সেন্টমার্টিনে

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৩:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নয় মাস বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে প্রবালসমৃদ্ধ সেন্টমার্টিন দ্বীপ।

শনিবার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে দ্বীপে ভ্রমণের অনুমতি মিললেও প্রথম দিন কক্সবাজার থেকে কোনো পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়নি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম সমকালকে বলেন, জেলা প্রশাসন ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বারো আউলিয়া’ নামে দুটি জাহাজকে সেন্টমার্টিন রুটে চলাচলের অনুমোদন দিয়েছে। তবে জাহাজ মালিকরা এখনো অনুমোদনপত্র সংগ্রহ করেননি।

সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, দিনে গিয়ে দিনে ফিরে আসার শর্তে পর্যটক পাওয়া সম্ভব নয়। তাই রাতযাপনের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত জাহাজ চালানোর সিদ্ধান্ত নেননি তারা। এতে ঢাকা থেকে আগত অনেক পর্যটকরাই ফিরে গেছ ভ্রমণ না করে। 

সরকারি নির্দেশনা অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস পর্যটকরা দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন। তবে নভেম্বর মাসে দ্বীপে রাতযাপনের সুযোগ নেই।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারও কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকেই সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ চলবে। আইনগত কারণে উখিয়ার ইনানী থেকে জাহাজ চলাচলের অনুমতি নেই।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত পর্যটন, অতিরিক্ত অবকাঠামো নির্মাণ ও দূষণের কারণে সেন্টমার্টিনের প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে গত নয় মাস পর্যটন বন্ধ থাকায় দ্বীপে জীববৈচিত্র্য ফিরে আসছে। বর্তমানে দ্বীপে ১,০৭৬ প্রজাতির জীববৈচিত্র্য চিহ্নিত হয়েছে।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
পর্যটন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন