সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশজামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

গুইমারায় হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্থাপনের দাবিতে মানববন্ধন

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি
আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি

শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জরুরি স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপনের মতো মৌলিক অবকাঠামোর অভাবে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা খাগড়াছড়ির গুইমারা উপজেলা এখন সরকারি হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে উত্তাল।

এ দাবিকে কেন্দ্র করে শনিবার সকালে গুইমারা বাজার এলাকায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গুইমারা উপজেলার তিন ইউনিয়নের হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন মানববন্ধনে। বিশিষ্ট সমাজসেবক মো. ইউসুফের সভাপতিত্বে ও আ.উ. আরিফের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম সোহাগ, মো. মাগফার হোসেন, মাহবুব আলী, মাওলানা ওসমান গণি, শিক্ষক বাবলু হোসেন, গুইমারা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আবদুল আলী, আবু বক্কর ছিদ্দিক, হরিপদ ত্রিপুরা, পুরোহিত স্বপন চক্রবর্তী, বিশ্ব কুমার ত্রিপুরা, আরমান হোসেন, জাহাঙ্গীর আলম ও চাইলাপ্রু মারমা প্রমুখ।

বক্তারা বলেন, গুইমারা উপজেলার প্রায় ৫৩ হাজার মানুষের জন্য নেই কোনো পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল বা ফায়ার সার্ভিস স্টেশন। অসুস্থ রোগীদের দ্রুত চিকিৎসা পেতে প্রায় ২০ কিলোমিটার দূরে মাটিরাঙ্গা বা মানিকছড়ি হাসপাতালে নিতে হয়, ফলে অনেক সময় রোগীর মৃত্যু ঘটে চিকিৎসার আগেই।

এছাড়া, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের বিলম্বিত উপস্থিতির কারণে বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে নিয়মিত। সাম্প্রতিক রামসুবাজারে ৭৩টি দোকান ও জালিয়াপাড়া বাজারে ১৯টি দোকান ভস্মীভূত হওয়ার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বক্তারা বলেন, নিকটবর্তী ফায়ার সার্ভিস না থাকায় মুহূর্তের মধ্যেই আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়।

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি ডিসেম্বরের মধ্যে হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্থাপনের কার্যক্রম শুরুর দাবি জানান। অন্যথায় আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

তাঁরা অভিযোগ করেন, গুইমারা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও সেখানে চিকিৎসক নেই বললেই চলে। বক্তারা ঘোষণা দেন, আগামী রবিবারের মধ্যে চিকিৎসক না পাওয়া গেলে স্বাস্থ্য কমপ্লেক্সে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

উপস্থিত জনগণ গুইমারাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে দ্রুত একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান।

২৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন