সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশগরুর পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন, গোয়াইনঘাটে যুবকের বিরুদ্ধে অভিযোগ
কুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা
বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

জামালপুরে ঝিনাই নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু, এখনো নিখোঁজ ১

জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি

শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এ নিয়ে এ ঘটনায় চার শিশুর লাশ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ রয়েছে আরও এক শিশু।

শনিবার সকালে সিধুলি ইউনিয়নের চরভাটিয়ানী আমতলা এলাকার নদী থেকে কুলছুম নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন।

এর আগে শুক্রবার বিকেলে একই এলাকায় আনার সরকারবাড়ীর ঘাটে গোসল করতে নেমে পাঁচ শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— চর ভাটিয়ানী এলাকার প্রবাসী দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হাসান (৮), এবং বাউসী এলাকার নুর ইসলামের মেয়ে সাবেরা আক্তার (৮)।

নিখোঁজ শিশু দুজনের মধ্যে শনিবার সকালে কুলছুমের মরদেহ উদ্ধার হলেও বৈশাখী (১২) নামে আরেক শিশু এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, শুক্রবার বিকেলে স্থানীয় একটি স্কুল মাঠে ফুটবল খেলা শেষে কয়েকজন শিশু ঝিনাই নদীতে গোসল করতে নামে। এ সময় পাঁচজন শিশু পানিতে তলিয়ে যায়। তাদের মধ্যে একজন শিশু বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানায়। এরপর থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন