সর্বশেষ

জাতীয়সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি
যেকোনো সময় নিরাপদ চলাচল নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: তারেক রহমান
নারীর ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করবে জামায়াত : রুহুল কবির
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসি নীতি পরিবর্তন না করলে ঘেরাও হুঁশিয়ারি এনসিপি’র
ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, দায়িত্ব পেলেন সুরাইয়া
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
আজ সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাদেশজামায়াত কখনো ১ নম্বর দল হতে পারে না : সিরাজগঞ্জে ইকবাল হাসান
কুমিল্লায় পাল্টাপাল্টি অভিযোগ, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা
পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে পিটিয়ে আহত
মোংলায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভৈরবে নারী মিছিলে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যাপক শোভাযাত্রা ও মিছিল
লালমনিরহাট-৩ আসনে আবু তাহেরের নির্বাচনী ইশতেহার ঘোষণা
সাতক্ষীরায় নির্বাচনের জন্য ১৮ লাখের বেশি ব্যালট পৌঁছেছে
আনসার ভিডিপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : কমান্ডার কামরুন্নাহার
ভৈরবে ১১ দল সমর্থিত রিক্সা প্রতিকের প্রার্থীর নারী কর্মীদের উপর যুবদলের হামলা
২৪ বছর পর ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণ প্রস্তুত : দুলু
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী শোকজ
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, বাড়ানো হচ্ছে নজরদারি
নির্বাচনী নিরাপত্তায় রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া
মানিকগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৬
নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ৩ বন্ধুর মৃত্যু
শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
সারাদেশ

কড়া নজরদারিতে আজ থেকে খুলছে সেন্টমার্টিন, জাহাজ চলাচল বন্ধ 

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ৪:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ৯ মাস পর আজ (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হলো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন। তবে নভেম্বর মাসে দ্বীপে রাতযাপনের অনুমতি থাকছে না; শুধুমাত্র দিনের বেলায় ভ্রমণ করা যাবে।

পরিবেশ অধিদপ্তর জানায়, এবারও কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজে সেন্টমার্টিনে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। আইনগত জটিলতার কারণে উখিয়ার ইনানী ঘাট থেকে যাত্রা করার সুযোগ নেই।

প্রথম দিনেই জাহাজ চলাচল স্থগিত

উদ্বোধনের দিন থেকেই সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল না করার ঘোষণা দিয়েছেন মালিকরা। প্রাথমিকভাবে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বারো আউলিয়া’ নামের দুটি জাহাজ আজ থেকে চলাচল শুরু করার কথা থাকলেও শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত থেকে সরে আসেন।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, “কক্সবাজার থেকে সেন্টমার্টিন পৌঁছাতে সাত থেকে দশ ঘণ্টা সময় লাগে। রাতযাপনের অনুমতি না থাকায় একই দিনে যাওয়া-আসা বাস্তবসম্মত নয়। আমরা ডিসেম্বর-জানুয়ারি মাসের প্রস্তুতি নিচ্ছি, তখন রাতযাপনের সুযোগ থাকবে।”

১২টি নির্দেশনায় কড়া নজরদারি
দ্বীপের নাজুক প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গত ২২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১২টি নির্দেশনা জারি করে।

 

এর মধ্যে রয়েছে—
ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট সংগ্রহ বাধ্যতামূলক,
প্রতিটি টিকিটে কিউআর কোড ও ট্রাভেল পাস থাকতে হবে,
অনুমোদনবিহীন নৌযান চলাচল নিষিদ্ধ,
রাতে সৈকতে আলো, শব্দ ও বারবিকিউ কার্যক্রমে নিষেধাজ্ঞা,
সৈকতে মোটরচালিত যানবাহন, সি-বাইক নিষিদ্ধ,
পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম বলেন, “ভ্রমণ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়া হয়েছে। কিউআর কোড ছাড়া কোনো টিকিট বৈধ হবে না।”

গত ১ ফেব্রুয়ারি থেকে দ্বীপে পর্যটক প্রবেশ বন্ধ ছিল। দীর্ঘ ৯ মাসে মানবচাপ কমে যাওয়ায় সেন্টমার্টিনে জীববৈচিত্র্যের উন্নতি হয়েছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। প্রায় ১ হাজার ৭৬ প্রজাতির জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই দ্বীপে ডিসেম্বর ও জানুয়ারি মাসে সীমিতভাবে রাতযাপনের অনুমতি দেওয়া হবে। ফেব্রুয়ারি থেকে আবারও পর্যটন বন্ধ থাকবে।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন