সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
মতামত

মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না, স্বর্নময়ী হত্যার বিচার হতেই হবে

মাসুদুল হাসান রনি
মাসুদুল হাসান রনি

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বর্নময়ীর মৃত্যু নিয়ে কিছু লিখতে চাইনি। ক'দিন যাবত মন ভার হয়েছিল সাবেক সহকর্মী অনিরুদ্ধ রনি'র কথা ভেবে।

তাঁর ছোটবোন হারানোর ব্যাথা কিভাবে সে সামাল দিচ্ছে, সেটা একমাত্র সে নিজেই জানে।

কিন্ত লিখতে বাধ্য হলাম যখন একজন ধর্ষকামী কবি আলতাফ শাহনেওয়াজকে বাঁচাতে অনেকেই উঠে পড়ে লেগেছে। বিশেষত: ক্ষমতার আশেপাশের মানুষজন।

মুল কথায় যাবার আগে শুনুন, স্বর্ণময়ী বিশ্বাস আত্মহত্যা করেনি। তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। এটাকে কি স্বেচ্ছা মৃত্যু বলে?

আলতাফকে বাঁচাতে আপনারা এই মৃত্যুকে আত্মহত্যা বলছেন। প্রশ্ন হচ্ছে, তাকে আত্মহত্যার পথে কে বা কারা ঠেলে দিল?

যারা দিয়েছে সমান অপরাধী। তাদের গ্রেফতার ও শাস্তি হওয়া উচিৎ।

বিষয়টি দিবালোকের মতো পরিস্কার। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, আলতাফ শাহনেওয়াজ বা ঢাকা স্ট্রিমের সম্পাদক ইফতেখার মাহমুদকে রক্ষা করতে চান, তারা জেনে রাখুন স্বর্নময়ীর মৃত্যুর জন্য এরা দায় এড়াতে পারেন না। এদের অবশ্যই আইনের আওতায় এনে জিগাসাবাদ করলে থলের বিড়াল বের হয়ে আসবে। জঘন্য মানসিকতার মানুষগুলোর ভদ্রোচিত মুখোশগুলো খোলা দরকার,যাতে ভবিষ্যতে কেউ এরকম কাজ করতে সাহস না পায়।

শুনুন, আলতাফ শাহনেওয়াজ যে একজন যৌন নিপীড়ক এটা নিয়ে কোন সন্দেহ নেই। তাঁর বিরুদ্ধে এখন অসংখ্য ভুক্তভোগী মুখ খুলতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় একটু খেয়াল করলে দেখবেন প্রতিদিন কতজন তাঁর বিরুদ্ধে অভিযোগ করছে। এসব আমলে নিয়ে তাকে বিচারের মুখোমুখি আনা করা হোক।

যাহোক,গত ১৩ জুলাই আলতাফ শাহওনেয়াজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ঢাকা স্ট্রিমকে জানানো হয়েছিল । ঢাকা স্ট্রিম সেদিন কোন পদক্ষেপ না নেয়ায় একজন নারীর জন্য এটা ছিল চরম অবমাননাকর। সবাই অপমান মেনে নিতে পারে না, পারে না অপমানের গ্লানি নিয়ে বেঁচে থাকতে। স্বর্নময়ীও পারেনি ধর্ষকামী, যৌন নিপীড়ক আলতাফের কুৎসিত বাক্য হজম করতে। সোজা কথা, আলতাফ, ইফতেখাররা স্বর্নময়ীকে আত্মহত্যায় প্ররোচিত করেছে, মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। এই একটা কারণে আলতাফকে আইনের গ্যাড়াকলে আটকে বিচারের মুখোমুখি করা যায় এবং কঠিন শাস্তি দেয়া যায়। এতে ইফতেখার ও ঢাকা স্ট্রিম রেহাই পাবে না।

বাসস প্রধান মাহবুব মোর্শেদসহ কেউ কেউ এই মৃত্যু নিয়ে রাজনীতি করতে চায়। স্বর্নময়ীর মৃত্যুতে যারা ষড়যন্ত্রের গন্ধ খুঁজেন তারা অমানুষ, পিচাশ।

থু: দেই মাহবুব মোর্শেদদের মুখে।

পরিশেষে বলবো, একটা সম্ভাবনাময়ী তরুনীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি না করলেও চলতো।

এসব করে লাভ নেই।

মাহবুব মোর্শেদ, আলতাফরা জুলাই বেঁচে, ধান্ধাবাজি করে আখের গুছিয়েছে। সেদিন বেশী দূরে নেই মানুষ মাহবুব মোর্শেদদের মুখে থু: মারবে।

স্বর্নময়ী হত্যার বিচার হতেই হবে।


লেখক : গণমাধ্যম কর্মী। 

৪০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন