সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজন নিহত, আহত ৫

সাভার প্রতিনিধি
সাভার প্রতিনিধি

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই বাড়ির ভাড়াটিয়াসহ অন্তত পাঁচজন।

শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম গোলাম রাব্বানী (৫০), যিনি ওই বাড়ির দেখাশোনার দায়িত্বে ছিলেন। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আহতদের মধ্যে রয়েছেন, পরিচ্ছন্নতাকর্মী ইমান আলী (৪৫), বাড়ির ভাড়াটিয়া ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) এবং রোহান (৭)। তাদের মধ্যে ইমান আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, রাতে ওই বাড়ির দুটি সেপটিক ট্যাংকের একটি পরিষ্কার করার পর, দ্বিতীয়টি পরিষ্কারের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংকের ঢাকনা ছিটকে বাড়ির টিনের ছাদ ভেদ করে উঠে যায় এবং কক্ষের নিচের পাটাতন ও দেয়ালের কিছু অংশ ধসে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

আশুলিয়া থানার এসআই নজরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন