সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশকুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

বান্দরবানে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক 

মো.আরিফ,বান্দরবান
মো.আরিফ,বান্দরবান

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৪:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
আট দফা দাবির বাস্তবায়নের দাবিতে আগামী ১৩ অক্টোবর বান্দরবানে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বাত্মক হরতালের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বান্দরবানের একটি আবাসিক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামের বাঙালি সম্প্রদায় দীর্ঘদিন ধরে নানাবিধ বৈষম্যের শিকার হয়ে আসছে। সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত এই জনগোষ্ঠীর ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এই হরতালের ডাক দেওয়া হয়েছে।”

হরতাল চলাকালীন সময়ে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ওষুধ ও খাদ্যদ্রব্যের দোকান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যানবাহন এবং সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার গাড়িগুলো হরতালের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়।

আট দফা দাবির মূল বিষয়গুলো:

 

১. ব্রিটিশ আমলের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল করে সংবিধানের আলোকে তিন পার্বত্য জেলায় শাসন ব্যবস্থা চালু।
২. জমি, চাকরি ও শিক্ষাক্ষেত্রে প্রযোজ্য রাজার সনদ বাতিল।
৩. অন্যান্য জেলার মতো পার্বত্য জেলাগুলোতেও জমি ক্রয়-বিক্রয় ও ভূমি ব্যবস্থাপনা চালু।
৪. বাজার ফান্ত প্লটের লিজ মেয়াদ ৯৯ বছরে উন্নীত ও বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু।
৫. পরিবেশবান্ধব ইটভাটা ও কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।
৬. আইনশৃঙ্খলা রক্ষায় প্রত্যাহারকৃত ২৪৬টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন।
৭. অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও তিন পার্বত্য জেলায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।
৮. শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ও ব্যবসাসহ সব ক্ষেত্রে সমান অধিকার ও ন্যায্য বিচার নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. শাহজালাল, বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নূরুল আবছার এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

৩৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন