সর্বশেষ

রাজনীতি

অবাধ নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরা এলাকায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খানও উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

জামায়াত নেতারা জানান, আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়ফেরানো সময়। এ প্রেক্ষাপটে জাতিসংঘের সক্রিয় সহযোগিতা একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

এছাড়া নারী অধিকার রক্ষা, কর্মক্ষেত্রে নারীদের দক্ষতা উন্নয়ন এবং দেশের সার্বিক অগ্রগতিতে জাতিসংঘের অব্যাহত সমর্থন অব্যাহত রাখার প্রত্যাশা জানায় দলটি।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আহমাদ বিন কাসেম (আরমান)।

বৈঠকটি ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত।

২৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন