সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশলক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৪ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ধরা পড়া যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ঢাকা-মৌলভীবাজার মহাসড়কে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৭:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আসন্ন জাতীয় নির্বাচনকে নিজের জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন।

নির্বাচনে সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করাকে তিনি নিজের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এক সংলাপে সূচনা বক্তব্যে সিইসি এ কথা বলেন। নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই সংলাপে সভাপতিত্ব করেন তিনি নিজেই।

সিইসি বলেন, "একটি বিশেষ পরিস্থিতিতে, একটি বিশেষ ধরনের সরকারের অধীনে আমাদের নির্বাচন আয়োজন করতে হচ্ছে। আমি এটিকে দেশের জন্য কিছু করার শেষ সুযোগ হিসেবে দেখছি। প্রতিশ্রুতি দিচ্ছি—নির্বাচন যেন হয় সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।"

তিনি উল্লেখ করেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সর্বস্তরের জনগণের সহযোগিতা।

সিইসি আরও জানান, বর্তমান নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণের পর থেকে সাড়ে ২১ লাখ মৃত ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে ৪৫ লাখ যোগ্য ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি বলেন, নারী-পুরুষ ভোটার অনুপাতে নারীদের সংখ্যা ৩০ লাখ কম ছিল। সেই ঘাটতি কমাতে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া প্রবাসী ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট প্রদানের সুযোগ রাখার কথাও জানান সিইসি।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশন ইতোমধ্যে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করেছে বলে জানান তিনি। আজকের সংলাপে তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা শুনতে চান বলে জানান।

এর আগে সোমবার নির্বাচন ভবনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে পৃথক দুটি সংলাপ করে ইসি। সেখানে সাংবাদিকেরা নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা, হলফনামা, পর্যবেক্ষক ব্যবস্থা ইত্যাদি বিষয়ে নানা পরামর্শ ও মতামত প্রদান করেন।

২৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন