সর্বশেষ

জাতীয়বাংলাদেশের নিন্দা: ‘খামেনি হত্যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন’
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বাংলাদেশি নিহত ও আহত, জাহাজ আটকা
সংসদে রাষ্ট্রপতির ভাষণ স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে তিনজনের নিয়োগ
৪ আসনে ব্যালট ও ফলাফল শিট হেফাজতের নির্দেশ হাইকোর্টের
খাল দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: পানি সম্পদ মন্ত্রী
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জুলফিকার, সুজাউদ্দৌলা ও জাহিদুল
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান
সারাদেশরাজশাহীতে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত: ৩শ' জনের বিরুদ্ধে হত্যা মামলা
ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে জামায়াতে ইসলামি’র ইফতার
কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ গাঁজা সেবনকারী দণ্ডিত
রংপুরে চাকরির নামে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে গৃহবধূর মৃত্যু
ইরানে হামলার প্রতিবাদে মাগুরায় যুব সংগঠনের বিক্ষোভ
রাজশাহীতে পদ্মার পাড়ে তরুণ-তরুণী জিম্মি: টাকা দাবি, মোবাইল ছিনতাই
বরগুনায় নিরপরাধ গৃহবধূর কারাবাস, পুলিশের ওপর আদালতের অসন্তোষ
রূপগঞ্জে চেইন চুরির অভিযোগে ৩ নারী আটক, গণপিটুনি ও চুল কর্তন
শেরপুর-৩ আসনে মাসুদুর রহমানের মনোনয়নপত্র দাখিল, ৯ এপ্রিল নির্বাচন
মোংলা শহরে ড্রেনের উপর ভবনের পিলার, চলাচলে বাধা-আতঙ্ক
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজ রোভার স্কাউটের উদ্যোগে ইফতার মাহফিল
সিরাজগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০
কলাপাড়ায় লোনা পানি ঢুকে কৃষকের ফসল ও প্রাণি বিপর্যস্ত
শ্যামনগরে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের ওপর হামলা
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজে ঢাকার দিকে ৫ কিলোমিটার যানজট
পুঠিয়ায় ৮ ডাকাতকে গণপিটুনি, একজন নিহত
ভোলাহাটে ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের
পরকীয়ার অভিযোগে ২ জন আটক: শালিসে নারীকে বর্বরোচিত জুতাপেটা
আলভীর স্ত্রী ইকরার দাফন ময়মনসিংহে সম্পন্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন : উপদেষ্টা
লেবাননে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৩১, আহত ১৪৯
খেলামেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে মায়ামির দুর্দান্ত জয়
সারাদেশ

লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক

এস এম শরিফুল ইসলাম, নড়াইল 
এস এম শরিফুল ইসলাম, নড়াইল 

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৬:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার চর-শালনগর গ্রামে জান্নাতি খানম অন্তু (২৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই নিহতের স্বামী সাজ্জাদ মোল্যা ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

নিহত জান্নাতি খানম অন্তু চর-শালনগর গ্রামের সাজ্জাদ মোল্যার স্ত্রী এবং রঘুনাথপুর গ্রামের মিটুল মোল্যার মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতির সাথে সাজ্জাদের বিয়ে হলেও তিনি পূর্বে বিবাহিত ছিলেন এবং সেই বিয়ের কথা গোপন রেখেই দ্বিতীয় বিয়ে করেন।

গত ২ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে অন্তু শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি রঘুনাথপুরে যান। পরে ৬ অক্টোবর দুপুর ১২টার দিকে সাজ্জাদ ও তার পরিবারের সদস্যরা তাকে অটোভ্যানে করে পুনরায় শ্বশুরবাড়িতে নিয়ে যান। তবে এরপরই ঘটনার মোড় ঘুরে যায়।

বেলা দেড়টার দিকে সাজ্জাদের ছোট ভাই ফোনে অন্তুর ভাই সাব্বিরকে জানান, অন্তু স্ট্রোক করেছে এবং তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বলেন। তবে হাসপাতালে গিয়ে অন্তুর সন্ধান না পেয়ে সন্ধ্যায় মেয়েকে খুঁজতে জামাইয়ের বাড়িতে যান বাবা মিটুল মোল্যা। সেখানে গিয়ে বাড়ির সামনে একটি ভ্যানে মৃত অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন তিনি।

ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বাবা মিটুল মোল্যা অভিযোগ করে বলেন, "আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে সাজ্জাদ ও তার পরিবারের সদস্যরা। তারপরই সবাই পালিয়ে গেছে।"

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন