সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ৮:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।

রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষকের ভূমিকাই মুখ্য। শুধু পাঠদান নয়, প্রযুক্তিনির্ভর এই যুগে শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও সৃজনশীল করে গড়ে তোলাই আজকের শিক্ষকের অন্যতম দায়িত্ব। বক্তারা আরও বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও দক্ষতা উন্নয়নে সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আলোচনা সভায় শিক্ষকতার গুরুত্ব, প্রযুক্তির ভূমিকা এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও নৈতিক মূল্যবোধ বিষয়ে নানা দিক তুলে ধরা হয়।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন