সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

ক্রিকেটকে অপমান করেছে ভারত মন্তব্য পাক অধিনায়কের

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়া কাপ ফাইনালের পর ট্রফি গ্রহণ না করা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান ক্রিকেট অঙ্গন।

এই ঘটনায় এবার প্রকাশ্যে ক্ষোভ জানালেন পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আগা। ভারতীয় দলের আচরণকে "ক্রিকেটের প্রতি অসম্মানজনক" বলে উল্লেখ করেছেন তিনি।

ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে সালমান বলেন,
“ভারতীয় দল আমাদের সঙ্গে করমর্দন করেনি, ট্রফিও নেয়নি। মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়ে শুধু আমাদের নয়, গোটা ক্রিকেটকেই অপমান করেছে তারা। যদি অন্যান্য দল এই ধরণের আচরণ অনুকরণ করতে শুরু করে, তাহলে ক্রিকেটের ভবিষ্যৎ কী হবে? মাঠে খেলোয়াড়রা রোল মডেল হয়—কিন্তু এবার যা ঘটেছে, তা খুবই হতাশাজনক।”

বিতর্কের পেছনের ঘটনা
রবিবার অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতলেও ট্রফি নিতে মঞ্চে উঠেনি ভারতীয় দল। ওই ট্রফি তুলে দেওয়ার কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির। ভারতীয় শিবিরের সিদ্ধান্ত ছিল, নাকভির কাছ থেকে কোনো পুরস্কার গ্রহণ করবে না তারা।

টুর্নামেন্ট জয়ের পর ভারতীয় খেলোয়াড় ও কোচিং স্টাফেরা মাঠেই উদযাপন করেন—কোনো আনুষ্ঠানিক ট্রফি ছাড়াই। পরে প্রায় এক ঘণ্টা বিলম্বের পর পাকিস্তান দল মাঠে ফিরে আসে এবং সীমিত পরিসরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ভারতীয় শিবিরের প্রতিক্রিয়া
সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন,
“আমি কখনো দেখিনি চ্যাম্পিয়ন দল ট্রফি না পায়। তবে আমার দৃষ্টিতে দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরাই আসল ট্রফি। সবাই বলছে ভারত চ্যাম্পিয়ন—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকীয়া জানান,
“বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধাবস্থা বিরাজ করছে। তাই আমরা এমন কারও কাছ থেকে পুরস্কার গ্রহণ করিনি, যিনি পাকিস্তানি মন্ত্রী। এটি আমাদের নীতিগত সিদ্ধান্ত।”

বিতর্ক চলছেই
ফাইনাল ম্যাচ শেষ হলেও দীর্ঘ সময় ট্রফি বিতরণ অনুষ্ঠান শুরু হয়নি, এবং মাঠে উপস্থিত দর্শক ও গণমাধ্যম এ নিয়ে নানা জল্পনায় মেতেছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, নাকভিকে কারও সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায় এবং তিনি বেশ ক্ষুব্ধ ছিলেন। পুরো ঘটনার প্রেক্ষিতে দুই দেশের ক্রিকেট প্রশাসন ও ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

২৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন