সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশনড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
রাজনীতি

গুরুতর অসুস্থ তোফায়েল আহমেদ, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। স্মৃতিশক্তি প্রায় হারিয়ে ফেলেছেন তিনি, কাউকে চিনতে পারছেন না। দিনের বেশিরভাগ সময়ই ঘুমিয়ে থাকেন – গড়পড়তা প্রায় ১৮ ঘণ্টা। এছাড়া, তার বাঁ হাত ও পা অবশ হয়ে গেছে।

জানা যায়, প্রায় তিন বছর আগে তোফায়েল আহমেদ প্রথমবারের মতো মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) আক্রান্ত হন। এরপর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন এবং একাধিকবার এ ভাইরাসে সংক্রমিত হন। এসব শারীরিক জটিলতার পর থেকেই তার অবস্থার ক্রমাবনতি ঘটে।

তাকে সেবাযত্নে রেখেছেন তার একমাত্র মেয়ে তাসলিমা আহমেদ জামান মুন্নী এবং জামাতা, সাবেক এমপি ও চিকিৎসক ডা. তৌহিদুজ্জামান তুহিন। তারাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সবধরনের চিকিৎসা ও সেবার তদারকি করছেন।

তোফায়েল আহমেদ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অসুস্থতায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন