সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশপাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

মুক্তবাণিজ্যে আগ্রহী ভুটান, বাংলাদেশের সঙ্গে সংযোগ জোরদারের প্রস্তাব

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৫:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরে গভীর আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং তোবগে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী দুই দেশের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, ভুটানের দক্ষিণাঞ্চলের ‘গেলেপ্ফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি)’ যদি বাংলাদেশের কুড়িগ্রামে স্থাপিতব্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করা যায়, তাহলে দুই দেশই বাণিজ্য ও বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভুটানকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কাজে লাগাতে হবে। তিনি বলেন, “উন্নত যোগাযোগ ও দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব।”

ভুটানের প্রধানমন্ত্রী ধর্মীয় পর্যটন প্রসারের পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, “বাংলাদেশ থেকে বৌদ্ধ ভিক্ষুরা আমাদের দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। এই ঐতিহাসিক সম্পর্ককে কাজে লাগিয়ে ধর্মীয় পর্যটন আরও উৎসাহিত করা যেতে পারে।”

এছাড়া জলবিদ্যুৎ সম্ভাবনা ভাগাভাগি, বাংলাদেশের ওষুধ শিল্পে ভুটানের বিনিয়োগের আগ্রহ এবং ভুটানে ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপনেও বাংলাদেশের সহায়তা কামনা করেন তিনি।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। ভুটানের প্রধানমন্ত্রী আশ্বাস দেন, তিনি ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ আয়োজিত রোহিঙ্গা বিষয়ে পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন।

ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী তোবগে বলেন, “বাংলাদেশ সঠিক হাতে রয়েছে।” তিনি ড. ইউনূসকে নিজের আদর্শ বা ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করে ‘মাই প্রফেসর’ বলেও অভিহিত করেন।

এছাড়া, সম্প্রতি ঢাকায় উদ্বোধন হওয়া বাংলাদেশের নতুন দূতাবাস ভবনের নকশাকেও তিনি প্রশংসা করেন। হিমালয়ের পাদদেশ ও বঙ্গোপসাগরের থিমে নির্মিত এ ভবনটিকে তিনি ‘বাংলাদেশের আধুনিক কূটনীতির প্রতীক’ বলে মন্তব্য করেন।

বৈঠকের শেষপর্যায়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তোবগে আমন্ত্রণ গ্রহণ করে জানান, আগামী ফেব্রুয়ারির নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে তিনি ঢাকা সফরে আসতে পারেন।

২৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন