সর্বশেষ

জাতীয়বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: নতুন বাংলাদেশের সূচনা ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান
জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত তারেক রহমানের
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশগোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
গোপালগঞ্জে ১৯ মাস পর জেলা আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারি অভিযানে সহকারী এএসআই শহিদুল ইসলামের মৃত্যু
ঘাঘর নদী থেকে উদ্ধার মাহিম কাজীর মৃতদেহ, নিখোঁজের একদিন পর
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা: ট্রলারসহ ৩ জেলে অপহরণ
চাঁদপুরে ৫টি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নলিয়ানে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৬’ মেডিক্যাল ক্যাম্পেইন
রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল গণ অধিকার পরিষদ
শৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত
মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
জাতীয়

দুর্গাপূজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, ৩৩ হাজারের বেশি মণ্ডপে আয়োজন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের সবচেয়ে বড় হিন্দু ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর। সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে এবারের পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় বেশি। ঢাকা মহানগরে পূজা হবে ২৫৮টি মণ্ডপে।

জাতীয় সংসদ নির্বাচনের চার মাস আগে অনুষ্ঠিত হওয়ায় এবারের পূজায় নিরাপত্তা ইস্যুটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি কুষ্টিয়া, গাজীপুর ও নেত্রকোনায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে।

সীমান্তবর্তী ৩২ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশে নিরাপত্তায় কাজ করবে পুলিশ, র‌্যাব, আনসার, সেনাবাহিনী ও কোস্ট গার্ড। পূজা চলাকালে গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ হাজার ৫৪টি মণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংখ্যা ১০ হাজার ৯৭২টি। এসব মণ্ডপে বাড়তি সংখ্যক আনসার সদস্য মোতায়েন থাকবেন। মেট্রোপলিটন এলাকায় ৩৯৬টি ও রেঞ্জ এলাকায় ৬৬৫৮টি মণ্ডপ অধিক ঝুঁকিতে।

প্রতিটি পূজামণ্ডপে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তাকর্মী থাকবে। সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও সাইবার মনিটরিং টিম থাকবে প্রস্তুত। অতিরিক্ত নজরদারির জন্য পূজার সময় মনিটরিং সেল চালু রাখবে পুলিশ সদর দপ্তর।

প্রথমবারের মতো পূজার নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর নজরদারি চালু করেছে আনসার-ভিডিপি। ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের সদস্যরা তাৎক্ষণিকভাবে রিপোর্ট দিতে পারবেন। পূজাকালীন দায়িত্বে থাকবে দুই লক্ষাধিক আনসার সদস্য।

হিন্দু নেতারা বলছেন, পূজার আগে বেশ কয়েকটি হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। তারা সরকারের কঠোর অবস্থানের অভাবের কথাও উল্লেখ করেছেন। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন অপরাধীদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময়ের সময় বলেন, “নিরাপত্তার ঘেরাটোপে নয়, নাগরিক হিসেবে স্বাধীনভাবে ধর্ম পালনের পরিবেশ গড়ে তুলতে হবে।”

২৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন