সর্বশেষ

জাতীয়বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: নতুন বাংলাদেশের সূচনা ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান
জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত তারেক রহমানের
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশগোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
গোপালগঞ্জে ১৯ মাস পর জেলা আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারি অভিযানে সহকারী এএসআই শহিদুল ইসলামের মৃত্যু
ঘাঘর নদী থেকে উদ্ধার মাহিম কাজীর মৃতদেহ, নিখোঁজের একদিন পর
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা: ট্রলারসহ ৩ জেলে অপহরণ
চাঁদপুরে ৫টি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নলিয়ানে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৬’ মেডিক্যাল ক্যাম্পেইন
রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল গণ অধিকার পরিষদ
শৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত
মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
সারাদেশ

মানিকগঞ্জে আমন ধানের আবাদ হলেও শঙ্কায় কৃষকরা

মানিকগঞ্জ প্রতিনিধি  
মানিকগঞ্জ প্রতিনিধি  

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে চলতি মৌসুমে আমন ধানের আবাদ বেশ ভালো হলেও কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়। কারণ ভরা বর্ষায়ও জমিতে পানি না থাকায় ফলন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

চাষিরা বলছেন, যদি দ্রুত পানি না আসে, তাহলে ধানের শীষ সঠিকভাবে গঠন হবে না, যা বড় ধরনের লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মানিকগঞ্জের সাতটি উপজেলায় চলতি ২০২৫-২৬ অর্থবছরে রোপা আমনের আবাদ হয়েছে ১৩ হাজার ২০৮ হেক্টর জমিতে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ৫০ হাজার ২৮৩ মেট্রিক টন। বোনা আমনের আবাদ হয়েছে ১৮ হাজার ৫৬১ হেক্টর জমিতে, উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৫৭৫ মেট্রিক টন।

এর আগের বছর ২০২৪-২৫ অর্থবছরে রোপা আমনের উৎপাদন ছিল ৪৫ হাজার ৮২৭ মেট্রিক টন এবং বোনা আমনের উৎপাদন ছিল ১৮ হাজার ৬৩০ মেট্রিক টন। তারও আগে, ২০২৩-২৪ সালে রোপা আমন থেকে উৎপাদন হয় ৪১ হাজার ৮৩৫ মেট্রিক টন এবং বোনা আমন থেকে ২৫ হাজার ২১৬ মেট্রিক টন।

তবে এবার প্রাকৃতিক বৈরিতার কারণে ফলন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

নালী ইউনিয়নের চাষি রতন দেওয়ান বলেন, ‘গত বছর ফলন ভালো ছিল। কিন্তু এবার ভরা বর্ষায়ও জমিতে পানি নেই। ধান গাছের নিচে যদি পানি না থাকে, তাহলে গাছ শুকিয়ে যাবে, শীষ ঠিকমতো বের হবে না।’

নবগ্রামের কৃষক মিলন মিয়াও জানান, ‘আমন ধানের স্বাভাবিক বৃদ্ধি পানি ছাড়া সম্ভব নয়। পানির সাথে সাথে ধান গাছও বেড়ে ওঠে। কিন্তু এবার এমন সময়েও পানি নেই। কয়েক দিন বৃষ্টি হলেও পরে যদি খরা পড়ে, তাহলে গাছ নষ্ট হয়ে যাবে।’

উভাজানী গ্রামের কৃষক মজলিস মিয়া বলেন, ‘গত বছর আল্লাহর রহমতে ভালো ফলন পেয়েছিলাম। এবার ৪ বিঘা জমিতে আমন করেছি, কিন্তু এখনো নিশ্চিত না যে ফলন হবে কিনা। পানি না থাকায় আমরা দুশ্চিন্তায় আছি।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান সিরাজ জানান, ‘আমন ধান এখন কুশি পর্যায়ে রয়েছে। কৃষকদের দুশ্চিন্তা মূলত শীষ বের হওয়ার সময় বৃষ্টি না হওয়া নিয়ে। যদি তখন বৃষ্টি না হয়, তাহলে আমরা সেচ প্রকল্পের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করব। আশা করি, ফলনে বড় ধরনের সমস্যা হবে না।’

তবে কৃষকদের আশঙ্কা, প্রয়োজনীয় সময় যদি সেচ সুবিধা না পাওয়া যায় কিংবা প্রকৃতি সহায় না হয়, তাহলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তারা।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন