সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

আখতার হোসেনকে ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা জামিনে মুক্ত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের এক সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তিনি জামিনে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে নিউইয়র্ক পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনার পরপরই পুলিশ এসে তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ শেষে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যায়।

সূত্রে জানা যায়, ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা নিউইয়র্ক পৌঁছালে বিমানবন্দর এলাকায় তাদের ঘিরে ফেলে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. ইউনূসের সফরসঙ্গীদের লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন মিজানুর রহমানসহ কয়েকজন। একই সঙ্গে ডা. তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ উঠে।

পরে নিরাপত্তা বাহিনীর সহায়তায় প্রতিনিধি দলটি নিরাপদে এলাকা ত্যাগ করে।

ঘটনার প্রতিবাদে আখতার হোসেন “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দেন এবং ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করেন।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন