সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
রাজনীতি

ড. ইউনূসকে সরকারের প্রধান করার প্রস্তাবে রাজনৈতিক বা বিদেশি ইন্ধন ছিল না: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেয়ার পেছনে দেশের কিংবা বিদেশের কোনো শক্তির প্রভাব ছিল না।

রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চলমান এক মামলায় জেরা চলাকালে তিনি এ মন্তব্য করেন।

জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার চলছে। মামলার ৪৭তম সাক্ষী হিসেবে নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

আসামিপক্ষের আইনজীবী মো. আমির হোসেন জেরায় নাহিদ ইসলাম বলেন, “আমরা অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছি, কিন্তু সেটি কোনো দেশি-বিদেশি শক্তির ইন্ধনে হয়নি।” তিনি আরও বলেন, “৩ আগস্টের সরকার পতনের কর্মসূচি ছিল আমাদের কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ নয় এবং আমাদের আন্দোলনে বিদেশি কোনো হাত ছিল না।”

এ সময় প্রসিকিউশন আপত্তি জানালে ট্রাইব্যুনাল বিষয়টিকে প্রাসঙ্গিক বলে মন্তব্য করে।

জেরার এক পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করেননি এবং ভারতে পালিয়ে যাননি—এটাও সত্য নয়।”

এর আগে দেওয়া জবানবন্দিতে তিনি জানান, সরকার পতনের প্রস্তুতির অংশ হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা হয় এবং ৪ আগস্ট তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর তিনি ভারতে যান এবং ৮ আগস্ট দেশে ফেরেন অধ্যাপক ইউনূস, যিনি ওই দিনই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেন।

২৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন