সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি প্রধান পদে পরিবর্তন আনল সরকার
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, দুর্নীতির সুযোগ নেই: আমির খসরু
ভোটের কালি মোছার আগেই তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : দুলু
আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
সারাদেশমোংলা বন্দরে ঈদ উপলক্ষে শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘গাছা খাল’ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু
নরসিংদীতে মহিষাখালী খালের খনন কার্যক্রমের উদ্বোধন
কুয়াকাটায় সরকারি জমি থেকে রেইন-ট্রি চুরি, শ্রমিক নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
'জাল যার, জল তার' নীতি মেনে কাজ করা হবে: নুরুল হক নূর
চট্টগ্রামে বিভিন্ন বাস কাউন্টারে অভিযান: ১১ হাজার টাকা জরিমানা
পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ স্নেহাংশু সরকারের
ইরানে মার্কিন-ইসরাইয়েল হামলা বন্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ
বরিশালে পরিত্যক্ত টয়লেট থেকে যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে পুলিশের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা: ৩জন গ্রেপ্তার
মাগুরা জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন আলি আহমদ
শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পাবনায় প্রতিমন্ত্রী
খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে ব্যাপক কৃষি উন্নয়ন হবে : প্রতিমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া যাত্রীদের ফেরাতে ব্যবস্থা: পর্যটন প্রতিমন্ত্রী
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাসুদ রানা প্রধান
কলাপাড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি, বিক্রেতাকে লাখ টাকা জরিমানা
জয়পুরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক রুকুনোজ্জামান রোকনের দায়িত্ব গ্রহণ
কাটাগাং খাল পুনঃখননের উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
বরিশাল জেলা পরিষদের নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন
শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, চারজন আহত
পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন নতুন প্রশাসক হারুনুর রশীদ
ঝিনাইগাতীর ইউপি সদস্য ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি
নাটোরে অন্যায়-সন্ত্রাসের জিরো টলারেন্স ঘোষণা করেছেন এম রুহুল কুদ্দুস দুলু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুমিল্লাকে আধুনিক পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ইউসুফ মোল্লা টিপুর
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিলকিস জাহান
তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
কলাপাড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে পরিবহন চালক ও জেলেরা
ঈদ যাত্রা: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এম এ মজিদ
নওগাঁয় খাল খনন প্রকল্প উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
গোপালগঞ্জে আলাদা অভিযানে ২২৫ বোতল কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে যুবকের গলিত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
ড্রোন–সংক্রান্ত ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
খেলাবাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা
রোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ধর্ম

মুসলিম পর্যটকদের জন্য নতুন সুবিধা নিয়ে হাজির কম্বোডিয়া

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুসলিম পর্যটকদের জন্য আরও স্বাচ্ছন্দ্য ও সুবিধাসম্পন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে কম্বোডিয়া।

দেশটিকে মুসলিম-পর্যটকবান্ধব গন্তব্য হিসেবে গড়ে তুলতে শুরু হয়েছে নানা কার্যক্রম।

ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড–এর তথ্য অনুযায়ী, দেশটির পর্যটন উন্নয়ন কৌশলের অংশ হিসেবে সম্প্রতি দুটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে মুসল্লিদের জন্য নামাজঘর চালু করা হয়েছে। বিমানবন্দর দুটি হলো—কেনডাল প্রদেশে নির্মিত টেকো আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিয়েম রিপ-আংকর আন্তর্জাতিক বিমানবন্দর।

সরকারের এ উদ্যোগ শুধু ধর্মীয় সম্প্রীতির প্রতিফলনই নয়, বরং পর্যটকদের বৈচিত্র্যময় চাহিদা পূরণে তাদের আন্তরিকতারও পরিচায়ক। নামাজঘরের পাশাপাশি মুসলিম পর্যটকদের জন্য হালাল রেস্তোরাঁ, প্রার্থনার ব্যবস্থা এবং সাংস্কৃতিক সুবিধা আরও বিস্তৃত করার কাজও এগিয়ে চলেছে।

আধুনিক অবকাঠামোতে ধর্মীয় অন্তর্ভুক্তির ছোঁয়া
সাম্প্রতিক সময়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া ২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত টেকো আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন লাখো যাত্রী গ্রহণের সক্ষমতা রাখে। এটি পুরনো নমপেন বিমানবন্দরের বিকল্প হিসেবে কাজ করছে। যাত্রীবান্ধব এই টার্মিনালে শুরু থেকেই মুসলিম যাত্রীদের কথা মাথায় রেখে নামাজঘর যুক্ত করা হয়েছে।

অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবর মাসে চালু হওয়া সিয়েম রিপ-আংকর আন্তর্জাতিক বিমানবন্দরও একইভাবে মুসলিম পর্যটকদের ধর্মীয় চর্চার সুবিধা নিশ্চিত করছে। এটি বিখ্যাত আংকর ওয়াট মন্দির কমপ্লেক্সে যাওয়া ভ্রমণকারীদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

হালাল খাদ্য ও সংস্কৃতি-সেবার উন্নয়ন
পর্যটকদের জন্য শুধু প্রার্থনার স্থান নয়, কম্বোডিয়ার সরকার সারাদেশে হালাল সার্টিফায়েড রেস্তোরাঁ ও মুসলিম সংস্কৃতি সম্মত পরিষেবা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিচ্ছে। এতে করে মুসলিম ভ্রমণকারীরা দেশটিতে দীর্ঘ সময় কাটাতে আগ্রহী হবেন এবং তাদের ব্যয়ও বাড়বে—যা সরাসরি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় মুসলিম পর্যটনের নতুন গন্তব্য
এই উদ্যোগগুলোর মাধ্যমে কম্বোডিয়া নিজেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম ‘মুসলিম-ফ্রেন্ডলি’ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চায়। মুসলিম পর্যটকদের সংখ্যা বিশ্বব্যাপী দ্রুত বাড়ছে। সেই প্রবণতার সুযোগ কাজে লাগিয়ে কম্বোডিয়া নিজেদের পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়।

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন