সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী আমীর খসরু
৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনায় জাতি গঠনে এগিয়ে যাব : ফখরুল
১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন : ডা. এ জেড এম জাহিদ
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
জনগণের আস্থা চাইলেন প্রতিমন্ত্রী টুকু, উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশগাইবান্ধায় মানবতার নিরাপত্তাবলয় গড়ছে ‘গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা’
গুরুদাসপুরে হাট ইজারা নিয়ে উত্তেজনা: চাঁদা দাবির যুবদল নেতার বিরুদ্ধে
নাটোরে অভিযানে ৬শ' পিস ইয়াবা ও হেরোইনসহ নারী গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর ভস্মীভূত
নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৬
এনায়েতপুরে কবরস্থান মাদ্রাসা এতিমখানায় ডিএসএফ’র খাদ্য সহায়তা
বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

মারমা বাজারে জুম চাষিদের থেকে টোল আদায় নিয়ে বিতর্ক

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের মারমা বাজারে জুমে উৎপাদিত কৃষিপণ্যের ওপর টোল-ট্যাক্স আদায়কে কেন্দ্র করে চাষিদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

জেলা পরিষদের চেয়ারম্যান ও বাজার ফান্ড প্রশাসক অধ্যাপক থানজামা লুসাই সরেজমিনে পরিদর্শন করে এই আদায়কে ‘অবৈধ ও অনৈতিক’ আখ্যা দিয়ে তা বন্ধের নির্দেশ দিলেও, তা উপেক্ষা করে এখনো টোল আদায় অব্যাহত রয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাজার পরিদর্শনে গিয়ে চেয়ারম্যান স্পষ্টভাবে জানান, মারমা বাজার জেলা পরিষদের বাজার ফান্ডের আওতায় পড়ে না, ফলে সেখানে কোনো ধরনের টোল আদায়ের এখতিয়ার ইজারাদারের নেই। তিনি বলেন, “কৃষকদের কষ্টের ফসলের ওপর টোল বসানো বেআইনি। এ বিষয়ে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

তবে চেয়ারম্যানের এমন বক্তব্যের পরও বাজারে উপস্থিত কৃষকরা জানান, এখনো তাদের নিয়মিত টোল দিতে হচ্ছে। তারাছা থেকে আসা বিক্রেতা থুইনু প্রু (৫০) বলেন, “প্রতি বাজারবারে ৫০ টাকা করে দিতে হয়, আজও দিয়েছি।” বাঘমারা থেকে আসা আরেক বিক্রেতা সামাচিং মারমা (৫৫) জানান, “৪০ টাকা করে দিতে হয়। চেয়ারম্যান সাহেব বলেছেন না দিতে—এখন থেকে আর দেব না।”

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য মেসার্স মিল্টন ট্রেডার্স মারমা বাজারের টোল আদায়ের ইজারা পায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাও সেতুং তঞ্চঙ্গ্যা এই দায়িত্ব দেন মো. আব্দুল মাবুদকে, যিনি পরে আদায়ের দায়িত্ব অর্পণ করেন চসা মং মারমা (বাবু)-র ওপর। তবে জেলা পরিষদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে টোল আদায়ের অনুমোদন দেওয়া হয়নি।

এ বিষয়ে চসা মং মারমা জানান, বাজারে কলা ছড়ার গাড়ির জন্য দেড় হাজার টাকা, শসা প্রতি মণে ২০ টাকা, শুকনা হলুদে ১২০ টাকা, বরবটি ২০ টাকা, এবং আদা প্রতি মণে ৩০ টাকা করে টোল ধার্য রয়েছে।

চেয়ারম্যান থানজামা লুসাই বলেন, “জুম চাষিদের ওপর এমনভাবে টোল বসানো সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

পরিদর্শনের সময় চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, ডা. মং উষাথোয়াই, ক্য সা মং মারমা, উচো মং মারমা, চনু মং মারমা এবং নারী নেত্রী কৃপা ত্রিপুরা প্রমুখ।

৩৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন