সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

রেকর্ড গড়ে প্রোটিয়াদের হারিয়ে সান্ত্বনা জয়ে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুই ম্যাচ আগেই সিরিজ হেরে গেলেও শেষ ওয়ানডেতে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। হেডিংলিতে রোববার দক্ষিণ আফ্রিকাকে রেকর্ড ৩৪২ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে তারা — যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।

এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ বড় জয়ের রেকর্ড ছিল ভারতের। ২০২৩ সালে শ্রীলঙ্কাকে তারা হারিয়েছিল ৩১৭ রানে। ইংল্যান্ড সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করল।

তরুণ জ্যাকব বেথেলের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিতে ভর করে বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড। ২১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার মাত্র ৮২ বলে করেন ১১০ রান। তার সঙ্গে জো রুট গড়েন ১৮২ রানের জুটি। রুট নিজেও তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি (৯৬ বলে ১০০ রান)। পরে অধিনায়ক জস বাটলার মাত্র ৩২ বলে ৬২ রানে অপরাজিত থেকে স্কোরকে নিয়ে যান ৫ উইকেটে ৪১৪ পর্যন্ত — গত তিন বছরে ইংল্যান্ডের সর্বোচ্চ ওয়ানডে স্কোর।

সেঞ্চুরি করে বেথেল ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় কনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে জায়গা করে নেন ইতিহাসে, ডেভিড গাওয়ারের পর।

রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা ছিল সম্পূর্ণ বিপর্যস্ত। মাত্র ২০.৫ ওভারে গুটিয়ে যায় ৭২ রানে। প্রোটিয়ারা যেন ছিল ছন্নছাড়া — ৪৪ রানে বেথেলের ক্যাচ ফেল, অতিরিক্ত ১৯টি ওয়াইড, ব্যাট হাতে কোনো প্রতিরোধই ছিল না। ইনজুরির কারণে অধিনায়ক তেম্বা বাভুমা ব্যাটিংয়ে নামতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের সর্বোচ্চ স্কোর আসে লোয়ার অর্ডারে করবিন বশ (২০) ও কেশব মহারাজ (১৭) এর ব্যাটে।

ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার ছিলেন বিধ্বংসী। নতুন বলে মাত্র ১৮ রানে তুলে নেন ৪ উইকেট। তার আগুনে স্পেলে প্রোটিয়ারা পড়ে যায় ৭ রানে ৪ উইকেটে, যা পরিণত হয় ২৪ রানে ৬ উইকেট! স্পিনার আদিল রশিদও নেন ১৩ রানে ৩ উইকেট।

ম্যাচসেরা হয়েছেন জোফরা আর্চার।

সিরিজ শেষ হয়েছে ২-১ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার পক্ষে, তবে শেষ ম্যাচে এমন বিধ্বংসী পারফরম্যান্স ইংল্যান্ডকে দিয়েছে দারুণ আত্মবিশ্বাস এবং কিছু ঐতিহাসিক রেকর্ড।

৩২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন