সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

আইনশৃঙ্খলা স্থিতিশীল নয়, দ্রুত ব্যবস্থা নিচ্ছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তবে তিনি আশ্বস্ত করেছেন, পরিস্থিতি দ্রুত আগের মতো স্বাভাবিক ও স্থিতিশীল করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজবাড়ীর সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে উপদেষ্টা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্রের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর পুরো চিত্র আরও পরিষ্কার হবে।”

তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, “ডিসি ও এসপি যারা দায়িত্বে আছেন, তদন্তে তাদের কোনো গাফিলতি থাকলে সেটাও খতিয়ে দেখা হবে। দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমরা ব্যর্থ হচ্ছি না। কিছু ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। মূল সমস্যা হলো সমাজে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

আসন্ন জাতীয় নির্বাচনে এসব ঘটনার প্রভাব নিয়ে তিনি বলেন, “জনগণ যখন ভোটাধিকার প্রয়োগে সচেতন হবে, তখন কোনো শক্তিই তাদের রুখে দিতে পারবে না। ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অধিকার থেকে কাউকে বিরত রাখা সম্ভব নয়।”

৩২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন