সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের গণছুটির ঘোষণা, বরখাস্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তাকে বরখাস্ত ও বিভিন্ন জেলায় বদলির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে এবং চার দফা দাবিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির এজিএম সাধন কুমার দাস।

তিনি জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিপরায়ণ কর্মকর্তারা নিম্নমানের মালামাল ক্রয়ের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। এর ফলশ্রুতিতে সারাদেশে কাজের পরিবেশ চরমভাবে নষ্ট হয়েছে। গত দুই মাসে ৭ জন লাইনক্রু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন, যা আগে কখনও দেখা যায়নি। গত এক বছরে অতিরিক্ত কর্মচাপ ও অনিরাপদ কর্মপরিবেশের কারণে মৃত্যু হয়েছে আরও ৪৮ জনের।

সাধন কুমার দাস অভিযোগ করেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে চলমান আন্দোলনের জেরে দেশজুড়ে ৩৬ জনকে চাকরিচ্যুত, ৫৩ জনকে বরখাস্ত এবং ১৭২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।

তিনি আরও বলেন, সরকার ৫ জুন ২০২৫ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করে এবং দুটি তদন্ত কমিটি গঠন করে। এরপরও আন্দোলন থেকে সরে আসার পর গত তিন মাসে আবারও ৭ জনকে চাকরিচ্যুত, ৩২ জনকে বরখাস্ত ও বদলি করা হয়।

সবশেষে, গত ১৭ থেকে ২৮ আগস্টের মধ্যে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তা— ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বাচ্চু মিয়া, জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহফুজুর রহমান খান এবং লাইন টেকনিশিয়ান মো. জাহিদুল ইসলাম—কে অযৌক্তিভাবে বরখাস্ত ও বদলি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই কর্মকর্তা-কর্মচারীরা একযোগে গণছুটিতে যাওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, এই শান্তিপূর্ণ কর্মসূচি চললেও কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। তাই আজ (শুক্রবার) বিকাল ৫টা থেকে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারী ছুটির ফর্ম জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করবেন এবং ভবিষ্যতের দায়িত্ব সম্পূর্ণভাবে জেনারেল ম্যানেজারের উপর ন্যস্ত করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, লাইনম্যান গ্রেড-২ সাইফুল ইসলাম, এল.টি জাকির হোসেন, এম.আর.সি.এজ মাহবুবুর রহমানসহ সমিতির বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন