সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশযশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
সাতক্ষীরায় বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: দ্রুত টিআরএম বাস্তবায়নের দাবি
কুসিক পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন
কুয়াকাটায় শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন
পিরোজপুরে গলাকাটা ও মাথাবিহীন লাশ উদ্ধার, একজন গ্রেফতার
বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াইতে এক লাখ মানুষের ইফতারি আয়োজন
বদ আকিদা ঈমানের পূর্ণতার পথে বড় অন্তরায়: মাওলানা নেছারুদ্দীন
নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী জায়গা দখলের অভিযোগ
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুইজন গুরুতর আহত
সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ২ সদস্য হত্যার বিচার হয়নি: সংবাদ সম্মেলনে অভিযোগ
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ২
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
শিক্ষা

চবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ: প্রশাসনের পদত্যাগসহ ৭ দফা দাবি

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রক্টোরিয়াল বডির পদত্যাগ এবং শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সাত দফা দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু করে তা কাটা পাহাড় রোড হয়ে প্রক্টর অফিসের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়।

❝ প্রশাসনের পদক্ষেপে অসন্তোষ, শিক্ষার্থীদের স্লোগানে প্রকম্পিত ক্যাম্পাস ❞
সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন—

“১, ২, ৩, ৪—প্রক্টর তুই গদি ছাড়”
“যে প্রক্টর আমাদের না, সে প্রক্টর মানি না”
“আমার ভাই আইসিইউতে, প্রশাসন নিয়োগ বোর্ডে”
এ সময় বক্তারা প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করে বলেন, “সাম্প্রতিক ন্যাক্কারজনক ঘটনার পরও প্রশাসন দায়িত্ব এড়িয়ে যাচ্ছে এবং ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে।”

 শিক্ষার্থীদের সাত দফা দাবি:
১. আহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ও চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা
২. নিরাপত্তাহীন শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ আবাসন ও মালামাল উদ্ধার
৩. চিহ্নিত শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা
৪. সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা ও নিরপরাধদের হয়রানি বন্ধ
৫. অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন ও নিয়মিত বৈঠক আয়োজন
৬. সিন্ডিকেটের সিদ্ধান্ত ও নিরাপদ ক্যাম্পাসের রোডম্যাপ প্রকাশ ও বাস্তবায়ন
৭. প্রক্টোরিয়াল বডির প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ

বক্তারা আরও বলেন, “ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন বহু শিক্ষার্থী। দুই নম্বর গেট এলাকার বাসা ছেড়ে যারা চলে এসেছেন, তাদের পুনর্বাসন ও নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও আশ্রয়হীনদের জন্য বিকল্প থাকার ব্যবস্থা করতে হবে।”

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

৩১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন